এক্সপ্লোর

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের ঠিক আগে ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূল প্রার্থীর ভাইসহ দু-দুটি শ্যুটআউট! থমথমে দিনহাটা

গতকাল বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন তৃণমূল প্রার্থীর ভাই সাইনুল হক। তাঁর পেটে গুলি লেগেছে। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে সাইনুলের।

কোচবিহার: সকালে গুলিতে খুন তৃণমূল কর্মী, রাতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই! পঞ্চায়েত ভোটের ঠিক আগে ২৪ ঘণ্টার মধ্যে দু-দুটি শ্যুটআউট দিনহাটার গীতালদহে! তৃণমূল প্রার্থীর ভাই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনও থমথমে গীতালদহ ১ নম্বর গ্রামপঞ্চায়েতের ভোরাম এলাকা। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে তৃণমূল-বিজেপি রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে। গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান বিজলি বিবি এবারও একই পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী। গতকাল বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন তৃণমূল প্রার্থীর ভাই সাইনুল হক। তাঁর পেটে গুলি লেগেছে। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে সাইনুলের।

রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষকৃতীরাই গুলি চালিয়েছে। সীমান্তবর্তী এলাকায় কীভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র এল? তাতে বিএসএফের কোনও মদত রয়েছে কিনা, সেই প্রশ্নও তুলেছেন কোচবিহারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি। অভিযোগ উড়িয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিরঞ্জন দে-র দাবি, শাসকদলের অন্তর্দ্বন্দ্বেই গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল প্রার্থীর ভাই। গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বিজলি বিবির স্বামী মাফুজা রহমান তৃণমূলের অঞ্চল সভাপতি। স্থানীয় তৃণমূলের একটি সূত্রে খবর, জেলবন্দি ও বহিষকৃত তৃণমূল নেতা আবু অল আজাদের সঙ্গে মাফুজা রহমানের বিবাদ দীর্ঘদিনের। তৃণমূল প্রার্থীর স্বামী মাফুজা রহমানও আগে জেল খেটেছেন। এবার পঞ্চায়েত ভোটে জেলবন্দি বহিষকৃত তৃণমূল নেতা আবু অল আজাদের অনুগামীরা টিকিট পাননি। তাঁদের বেশিরভাগই নির্দল হয়ে দাঁড়িয়েছেন। কয়েকজন বিক্ষুব্ধ আবার বিজেপিতে যোগ দিয়েছেন। 

ভোটের আগে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলা। বারুদের স্তুপ চারদিকে। সম্প্রতি বীরভূমে মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী-সহ ৫ জন। পুলিশের দাবি, বোমা বাঁধার সময় হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন হাসন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ওয়াসেফ রহমান ওরফে চমৎকার শেখ। গতকাল রাতে বাহিরগোড়া গ্রামে ঘটনাস্থল থেকে ২ ড্রাম ভর্তি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বোমা তৈরির প্রচুর মশলা। প্রায় ৪০টির মতো বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ অন্য জায়গা থেকে গ্রেফতার করেছে। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ধৃত কংগ্রেস প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে এখনও কাটছে না জট। শনিবার রাতের মধ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী না এলে, অ্যাকশন নেওয়ার কথা বললেন রাজ্য নির্বাচন কমিশনার। এর মধ্য়েই রবিবার ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল। 

দলের কাউকে পাশে পাননি বলে গতকালই ক্ষোভ প্রকাশ করেছিল আদ্রার নিহত তৃণমূল নেতার পরিবার। ক্ষোভ সামলাতে আজ ধনঞ্জয় চৌবের বাড়িতে যান মন্ত্রী মলয় ঘটক। তদন্ত সঠিক পথেই এগোচ্ছে বলে দাবি করেন মন্ত্রী। এর আগে গতকাল নিহত তৃণমূল নেতার দাদার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। পরিবারকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেন। নিহত তৃণমূল নেতার সন্তানদের পড়াশোনার খরচ বহনেরও প্রস্তাব দেন সি ভি আনন্দ বোস। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget