এক্সপ্লোর

Justice Gangopadhyay:'রাজ্যে কোনও আইনশৃঙ্খলা আছে বলে মনে হয় ?' প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Justice Gangopadhyay On Sandeshkhali : মূলত  তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে, এবার প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়..

কলকাতা: সন্দেশখালিকাণ্ড নিয়ে কল্যাণীর অনুষ্ঠানে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। মূলত  তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে (ED Raid On TMC Leader House)। এদিন ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিচারপতির প্রশ্ন,  'রাজ্যে কোনও আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়?'

'রাজ্যে কোনও আইনশৃঙ্খলা আছে বলে মনে হয় ?'

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন,  'রাজ্যে কোনও আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? তদন্ত আটকাতে মানুষের পয়সা খরচ করে মামলা করা হচ্ছিল ? তদন্তের আদেশ দিলেই সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছিল।সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। কিন্তু কী করার জন্য যাওয়া হচ্ছে ? আমি তো আজকে জানতে চাইবো মোট কত টাকা খরচ হল ? এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মোট কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচ করল ? ইডি যার খোঁজে গিয়েছিল, রাত ১২টার মধ্যে ইডি অফিসে গিয়ে তাঁর হাজিরা দেওয়া উচিত। ' 

ঠিক কী হয়েছিল ?

জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি সত্ত্বে সাড়া মেলেনি কারও। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তৈরি হয় বিপত্তি। সকাল ৮টা ১০ নাগাদ নাগাদ শয়ে শয়ে শাহজাহানের অনুগামী বাড়ির সামনে জড়ো হয়। কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয় শাহজাহান অনুগামীরা। এরপর মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। খবর করতে গেলে এবিপি আনন্দর চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরা। কেড়ে নেওয়া হয় লাইভ সম্প্রচারের সরঞ্জাম।

আরও পড়ুন, সন্দেশখালি হামলাকাণ্ডের জন্য 'মুখ্যমন্ত্রীকে' দায়ি করলেন শুভেন্দু

অপরদিকে, গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)  হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ি করেছেন বিরোধী দলনেতা। সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুর পোস্ট, 'প্রবল চাপের মধ্যেও গুলি না চালিয়ে সংযম দেখিয়েছে সিআরপিএফ। জীবনের ঝুঁকি নিয়ে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলেছে সিআরপিএফ। আরেকটা শীতলকুচির মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল মমতার। সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন বীর জওয়ানরা', পোস্ট বিরোধী দলনেতার। পাশাপাশি এদিন  বেলডাঙার সভায় শুভেন্দু বলেছেন, 'পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget