এক্সপ্লোর

Babita Sarkar: ‘বেতন ফেরত দিতে বলিনি, এটাই আপনার সান্ত্বনা’, হাইকোর্টে তিরস্কৃত ববিতা

Justice Abhijit Ganguly: ববিতা চাকরি পাওয়ার পরই তালিকায় তাঁর পরে নাম থাকা অনামিকা রায় সরব হয়েছিলেন।

কলকাতা: মন্ত্রিকন্যার চাকরি গিয়েছিল তাঁর দায়ের করা মামলায়। তার পর মন্ত্রিত্ব হারিয়েছিলেন পরেশ অধিকারী (Paresh Adhikari)। চাকরি গিয়েছিল তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীরও (Ankita Adhikari)। সেই চাকরি এবং অঙ্কিতার মাসোহারা বেতনের পুরোটাই পেয়েছিলেন মামলাকারী ববিতা সরকার (Babita Sarkar)। কিন্তু স্কুল শিক্ষিকার সেই চাকরি ধরে রাখতে পারলেন না তিনি। নম্বর বিভ্রাটের জেরে চাকরি হারাতে হল তাঁকেও। একই সঙ্গে আদালতে ভর্ৎসিতও হতে হল ববিতাকে (Calcutta High Court)।

স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন ববিতা!

ববিতা চাকরি পাওয়ার পরই তালিকায় তাঁর পরে নাম থাকা অনামিকা রায় (Anamika Roy) সরব হয়েছিলেন। তাঁর থেকে নম্বর কম পেয়েও ববিতা চাকরিটা কী ভাবে পেলেন, প্রশ্ন তুলেছিলেন তিনি। মঙ্গলবার সেই অনামিকাকেই চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতও মেনে নিয়েছে যে, স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন ববিতা। 

চাকরি-সহ এর আগে অঙ্কিতার বেতনের ১৬ লক্ষ টাকাও পেয়েছিলেন ববিতা। সেই টাকাও অনামিকার হাতে তুলে দিতে হবে তাঁকে। তবে গত কয়েক মাস স্কুলের চাকরি করে বেতন বাবদ তিনি যে টাকা তুলেছেন, তা ফেরত দিতে হবে না বলে জানিয়েছে আদালত। তবে আদালতে ভর্ৎসনা থেকে রেহাই পাননি ববিতা। 

আরও পড়ুন: Babita Sarkar : ববিতা সরকারের চাকরি বাতিল, পরিবর্তে অনামিকা রায়কে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তীব্র ভর্ৎসনা করেন ববিতাকে। তিনিই কমিশনকে ভুল তথ্য দিয়েছিলেন বলে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। ববিতার উদ্দেশে তিনি বলেন,"আপনি ভুল করেছেন। আপনাকে শাস্তি পেতে হবে। আপনার উদ্দেশে আমি কড়া পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না। আপনার ভুলেই  হয়েছে। আপনার বেতন ফেরত দিতে বলিনি, এটাই আপনার সান্ত্বনা।" এর পরই মধ্যশিক্ষা পর্ষদকে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত।  তিন সপ্তাহের মধ্য়ে নিয়োগ করতে বলা হয় অনামিকাকে।

নিয়োগ দুর্নীতির তদন্তে কয়েক মাস আগে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতেই ববিতার নম্বর-বিভ্রাট সামনে আসে। অনামিকা দাবি করেন,  ফর্ম ফিলাপের সময় ববিতা লিখেছিলেন, তিনি স্নাতক স্তরে ৮০০ র মধ্যে ৪৪০ পেয়েছেন। অর্থাৎ ৫৫ শতাংশ। কিন্তু, ফর্মে লেখা তিনি ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।

কমিশনের তালিকা সামনে আসার পরই নম্বর ঘিরে বিভ্রাট দেখা দেয়

অনামিকার যুক্তি ছিল,  ৬০ শতাংশের বেশি পেলে ববিতার অ্য়াকাডেমিক স্কোর হয় ৮। আর ৬০ শতাংশের কম হলে স্কোর তা ৬ হয়।  তার ভিত্তিতেই ববিতাকে অ্য়াকাডেমিক স্কোরে কমিশন ২ নম্বর বেশি দিয়েছে বলে দাবি করেন অনামিকা। তিনি জানান, ববিতার অ্য়াকাডেমিক স্কোর যেখানে ৩১ হওয়ার কথা, সেখানে তাঁকে ৩৩ নম্বর দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এর পর আদালতের দ্বারস্থ হন অনামিকা। 

অঙ্কিতার থেকে পাওয়া ১৬ লক্ষ টাকা ফেরত দিতে হবে ববিতাকে। তবে ববিতা জানিয়েছেন, এখনই পুরো টাকা ফেরত দিতে পারবেন তিনি। সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনেছেন, মামলায় খরচ হয়েছে। আপাতত ১৯ মে-র মধ্যে ১১ লক্ষ টাকা জমা দিতে বলা হয়েছে তাঁকে। ৬ জুনের মধ্যে দিতে হবে বাকি টাকা। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget