Jyotipriya-Ritabrata Meet: এবার বিদ্রোহী শিবিরে জ্যোতিপ্রিয় মল্লিকও? বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন মন্ত্রীর
Jyotipriya-Ritabrata Meet At WB Assembly: বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের, এবার বিদ্রোহী শিবিরে তিনিও?

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এবার বিদ্রোহী শিবিরে জ্যোতিপ্রিয় মল্লিকও? আগেই তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য-সহ যাবতীয় দলীয় পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয়র। এবার বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের।
আরও পড়ুন, মমতার হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রতর হাতে, নতুন চেয়ারপার্সন হলেন অরূপ রায়
এবার তাহলে আজকে বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাতে কী কথা হল জ্যোতিপ্রিয় মল্লিকের ?
গত সপ্তাহেই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, শারীরিকভাবে তিনি অসুস্থ। তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না দায়িত্ব পালন করা। সেই জন্য তিনি দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার তাহলে আজকে বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাতে কী কথা হল জ্যোতিপ্রিয় মল্লিকের ? যদিও এই নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে, গাড়ি পৌঁছন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এখন নতুন যে নিয়ম হয়েছে, তা হচ্ছে, বিধানসভার অধিবেশন যখন চলবে, তখন কোনও প্রাক্তন বিধায়ককে, বিধানসভার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। অধ্যক্ষ এর নতুন নোটিসে বলা হয়েছে, সভা যখন চলবে না তখন প্রাক্তন বিধায়করা আসতে পারেন। কিন্তু বিধানসভা চলার সময় কোনও প্রাক্তন বিধায়ককে এন্টারটেন করা হবে না।
সদ্য জাতীয় কর্ম সমিতির সদস্য পদ-সহ তৃণমূলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
সদ্য জাতীয় কর্ম সমিতির সদস্য পদ-সহ তৃণমূলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপরই তাঁর বিরুদ্ধে ওঠা হুমকি থেকে দুর্নীতির অভিযোগগুলি ফের সামনে চলে এসেছে।এ হেন জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই ওঠে রেশন দুর্নীতির অভিযোগ। ২০২৩ সালের ২৭ অক্টোবর, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 'দুর্নীতির গঙ্গাসাগর' থেকে শুরু করে 'রিংমাস্টার', বাছাই করা এমনই সব শব্দবন্ধ ব্যবহার করে আদালতে তাঁর বিরুদ্ধে সওয়াল করেছিল ED. রেশন দুর্নীতি মামলায় সাড়ে ১৪ মাস জেলবন্দি ছিলেন জ্য়োতিপ্রিয় মল্লিক। অবশেষে, চলতি বছরের ১৫ জানুয়ারি ED-র বিশেষ আদালত থেকে জামিন পান। যদিও সব মিলিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর পরেও বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না।
অতীতে একাধিক হুমকি-বিতর্কেও জড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক
অতীতে একাধিক হুমকি-বিতর্কেও জড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সালটা ২০১৩।সবে বছর দুয়েক হয়েছে, ৩৪ বছরের বামশাসনের অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আর তাঁর ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিক তখন খাদ্য দফতরের মন্ত্রী। সেইসময় একাধিকবার সিপিএমকে বয়কটের ডাক দিয়েছিলেন তিনি।






















