এক্সপ্লোর

Jyotipriyo Mullick : আপনাকে কি শারীরিকভাবে কেউ অত্যাচার করেছে ? উত্তরে কী বললেন জ্যোতিপ্রিয়

ED Raid : সুগার আক্রান্ত জ্যোতিপ্রিয় জেরা-জিজ্ঞাসাবাদ-গ্রেফতারি পর্বের মাঝে ইনসুলিন নিতে না পারার কথা জানান তৃণমূলের হেভিওয়েট নেতার আইনজীবী। জ্যোতিপ্রিয় মল্লিকের পা ফুলে থাকা সহ অসুস্থতার কথা জানান।

সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা : রেশন বণ্টন দুর্নীতিতে (Ration Distribution Scam) ইডির জালে জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। ২০ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। 

এদিকে, জোকা ইএসআইয়ে দীর্ঘক্ষণ ধরে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। যেখানে ইডির (Enforcement Directorate) তরফে দাবি করা হয়, রেশন দুর্নীতিতে যুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। জিজ্ঞাসাবাদের অসহযোগিতা করার অভিযোগ এনে তাঁর থেকে তদন্তের প্রয়োজনে একাধিক তথ্য পেতে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি (Central Investigating Agency)। 

পাল্টা সুগার আক্রান্ত জ্যোতিপ্রিয় জেরা-জিজ্ঞাসাবাদ-গ্রেফতারি পর্বের মাঝে ইনসুলিন নিতে না পারার কথা জানান তৃণমূলের হেভিওয়েট নেতার আইনজীবী। জ্যোতিপ্রিয় মল্লিকের পা ফুলে থাকা সহ অসুস্থতার কথা জানিয়ে দাবি করেন জামিনের। এর মাঝেই ব্যাঙ্কশাল আদালতে চলতে থাকা শুনানি পর্বে সোজা জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি। জানতে চান, তাঁকে কি শারীরিকভাবে কেউ অত্যাচার করেছে ?

বিচারকের যে প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, না। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ইডি-র আধিকারিকরা এখনও পর্যন্ত তাঁর সঙ্গে ভাল ব্যবহারই করেছেন। যদিও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারি প্রসঙ্গে অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ শানান। 

এদিকে, রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে ৩ ভুয়ো সংস্থা। এই ৩ সংস্থার মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে, খবর ইডি সূত্রে। ওই ৩ সংস্থায় ৮ কোটি টাকা জমা পড়েছে, খবর ইডি সূত্রে। জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে, খবর সূত্রের। সেই টাকা কোনওদিন ফেরত আসেনি, খবর ইডি সূত্রে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে। বাকিবুর ও মন্ত্রীর পিএকে জিজ্ঞাসাবাদে একাধিক গুরত্বপূর্ণ তথ্য, ইডি সূত্রে খবর।                                                             

আরও পড়ুন- মেরুন ডায়েরিতে উল্লেখ 'বালুদা', রেশন দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক, আদালতে দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget