এক্সপ্লোর

Kakdwip News: মর্মান্তিক ! কাকদ্বীপে বালির গর্তে জলে ডুবে মৃত্যু হল ২ নাবালকের

Minor Boys: মৃত নাবালকদের একজনের বয়স ১০ বছর ও অপর জনের ৮ বছর। ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

কাকদ্বীপ : কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলের ঘটনা নিয়ে একদিকে যখন রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে, ঠিক তখনই কাকদ্বীপ থেকেই সামনে আসছে একটি মর্মান্তিক ঘটনা। কাকদ্বীপে বালির গর্তে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালকের। মুড়িগঙ্গা নদী থেকে তোলা বালির গর্তে জলে ডুবে মৃত্যু হয় তাদের। খেলতে গিয়ে প্রথমে তারা নিখোঁজ হয়। পরে দুই নাবালকের দেহ উদ্ধার করা হয়। এমনই খবর স্থানীয় সূত্রের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই নাবালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত নাবালকদের একজনের বয়স ১০ বছর ও অপর জনের ৮ বছর। ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

গত অগাস্ট মাসেও ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বৃষ্টির জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার একরত্তি শিশুর। উত্তর দমদমের ১৩ নম্বর ওয়ার্ডে মাত্র ৫ মাস বয়সেই শেষ হয়ে যায় একটা প্রাণ। নিজের ঘরের মধ্যেই জলে ডুবে মারা যায় ঘুমন্ত শিশু। ভয়াবহ ! 

ঘরে খাটে শুইয়ে রেখে রান্না ঘরে গিয়েছিলেন মা। ওই জমা জলেই চলছে রোজকার গৃহকর্ম। কীভাবে যেন ওই জলে পড়ে যায় ঘুমন্ত একরত্তি মেয়ে। মা টেরও পাননি। কান্নার আওয়াজও পাননি। ঘরে ফিরে দেখেন মেয়ে খাটে নেই। নিস্তেজ দেহটা পড়ে রয়েছে জমা জলে। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। থেমে যায় হৃদস্পন্দন। তখন আর কিছুই করার নেই, জানিয়ে দেন চিকিৎসকেরা। 

২০২৩ সালে জলে ডুবে মৃত্যু হয়েছিল একই পরিবারের দুই নাবালক সদস্যের (Canning Children Death)। ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের ভদ্রী গ্রামের ঘটনা। মৃতদের নাম- তন্ময় মণ্ডল ও সায়ন মণ্ডল। তন্ময়ের বয়স ৭ বছর, সায়ন ৪।  পরিবার সূত্রে খবর, দুই ভাই বাড়ির কাছে পুকুর ধারে খেলছিল। হঠাতই ছোট ভাই, সায়ন জলে পড়ে যায়। তাকে বাঁচাতে জলে নামে দাদা তন্ময়। কিন্তু সেও ডুবে যায়। একই পরিবারের দুই খুদে সদস্য়কে হারিয়ে শোকে ভাষা হারায় পরিবার। ঘটনার খবর জানাজানি হতেই এলাকাতেও শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে পৌঁছে যায় ক্যানিং থানার পুলিশ। দু'জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

ওই বছরেই এপ্রিলে প্রায় একই ধরনের এক দুর্ঘটনা ঘটে বেহালার কালীতলায়। পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা যায় দুই ভাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : পার্টির কাউকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারেননি, বিস্ফোরক জুঁই বিশ্বাস
পার্টির কাউকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারেননি, বিস্ফোরক জুঁই বিশ্বাস
Annapurna Yogona: “১২ পাতার ফর্মে…”, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে কী প্রতিক্রিয়া শহরের বাসিন্দাদের ?
“১২ পাতার ফর্মে…”, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে কী প্রতিক্রিয়া শহরের বাসিন্দাদের ?
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget