এক্সপ্লোর

Kali Puja 2022: লেক কালীবাড়িতে যজ্ঞের আয়োজন, তারাপীঠ, দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে আজও দেবীর আরাধনা

Diwali 2022: কালীপুজো উপলক্ষ্যে আজও দিকে দিকে সাড়ম্বর আয়োজন। আলোর উৎসবে মাতোয়ারা তিলোত্তমা কলকাতাও। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও থিমের হিড়িক। 

কলকাতা: গতকাল ছিল কালীপুজো। দীপাবলির উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আজও পুজোর আমেজ। অমাবস্যা থাকার কারণে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে চলছে পুজো। দুর্যোগের আশঙ্কা নিয়েই গতকাল থেকে রাজ্যজুড়ে শক্তির আরাধনা চলছে। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে আজও দিকে দিকে সাড়ম্বর আয়োজন। আলোর উৎসবে মাতোয়ারা তিলোত্তমা কলকাতাও। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও থিমের হিড়িক। 

কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷

এক ঝলকে আজকের ছবি

লেক কালীবাড়ি: লেক কালীবাড়িতে গতকাল নিশি পুজোর পর আজ সকালে যজ্ঞের আয়োজন করা হয়। পুণ্যার্থীদের জন্য পুষ্পাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। চলছে ভোগ বিতরণ। 

তারাপীঠ: অমাবস্যা থাকায়, তারাপীঠেও আজ পুজো চলছে। তবে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, খণ্ডগ্রাস সূর্যগ্রহণের জন্য বিকেল ৪টের পর মন্দির বন্ধ করে দেওয়া হবে। গ্রহণ শেষ হলে, মাকে স্নান করিয়ে, রাজবেশ পরিয়ে সন্ধ্যারতি হবে। তারপর পুণ্যার্থীরা পুজো দিতে পারবেন। 

নলাটেশ্বরী: সতীপীঠের অন্যতম পীঠ নলহাটির নলাটেশ্বরী। অমাবস্যা থাকায় আজ সেখানেও চলছে পুজো। রয়েছে পুণ্যার্থীদের ভিড়।কথিত আছে, এখানে সতীর কণ্ঠনালি পড়েছিল। খণ্ডগ্রাস সূর্যগ্রহণের কারণে দুপুর ২টো থেকে মন্দির বন্ধ। ওই সময়ে পুজো ও ভোগ নিবেদন করা হবে না। নলাটেশ্বরীতেও গ্রহণের পর মাকে স্নান করানো হবে। 

কামাখ্যা: অমাবস্যার জন্য কালীপুজোর পরের দিনও কামাখ্যা মন্দিরে পুণ্যার্থীদের ভিড় রয়েছে। আজও চলবে বিশেষ পুজো। মনস্কামনা পূরণে চলছে যজ্ঞ। অমাবস্যা ও গ্রহণ থাকায় আজ কামাখ্যায় তান্ত্রিকদের ভিড়। 

কালীঘাট: কালীঘাট মন্দিরেও চলছে বিশেষ পুজো। কালীপুজোর দিন এখানে মহালক্ষ্মী রূপে পূজিত হন মা কালী। গতকাল রাত ১টা নাগাদ মন্দির বন্ধ হয়। আজ ভোরে মন্দিরের দরজা খোলার পর, অমাবস্যায় পুজো দেওয়ার জন্য ফের পুণ্যার্থীদের ভিড়।

দক্ষিণেশ্বর: কালীপুজোর পরদিন দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তের ঢল। অমাবস্যা থাকায় অনেকেই আজ পুজো দিচ্ছেন।

উল্লেখ্য, দীপাবলি উপলক্ষ্যে বেআইনি শব্দবাজির বিরুদ্ধে পুলিশি অভিযান। গতকাল তল্লাশি চালিয়ে ২৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে ৪২১ কেজি শব্দবাজি। এছাড়াও, শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫৯ লিটার বেআইনি মদ। কলকাতার বিভিন্ন জুয়ার ঠেকেও চলে পুলিশি অভিযান। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget