এক্সপ্লোর

Kali Puja 2023 : চলছে অমাবস্যা, সোমবারও তারাপীঠে ঠাসা ভিড়, পড়ুন এই তারা মা-কে ঘিরে নানা বিশ্বাসের কথা

Birbhum Tarapith: সমুদ্রমন্থনে ওঠা বিষপান করে নীলকণ্ঠ হন মহাদেব ৷ তাঁকে বাঁচাতে সন্তান রূপে স্তন্যপান করান দেবী ৷

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বঙ্গভূমের অন্যতম সাধনপীঠ তারাপীঠ ( Tarapith )।  শক্তির আরাধনার জন্য বিখ্যাত এই পীঠ । যুগ যুগ ধরে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে শক্তিপীঠ। বশিষ্ঠ থেকে বামাক্ষ্যাপা। সুদূর অতীত থেকে বহু সাধকের সাধনার ক্ষেত্র এই সিদ্ধপীঠ। প্রচলিত কিংবদন্তী অনুসারে, তারাপীঠের আধ্যাত্মিক মাহাত্ম্য বিপুল। লোককথায় এ এক মহাশক্তির কেন্দ্রস্থল। দীপাবলি ( Diwali ) উপলক্ষ্যে অপূর্ব সাজে সেজে ওঠেন মা-তারা। এবার অমাবস্যার ব্য়াপ্তি দুদিন ধরে। তাই কালীপুজোর ( Kali Puja 2023 ) পরের দিন সোমবারও তারাপীঠেও পুজো দিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো।

সোমবার সকালও শুরু হয় মঙ্গলারতি দিয়ে।  এরপর নিত্যদিনের মতোই ভোগ নিবেদন করা হয় তারা-মাকে। তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি। দেবীও নিরাশ করেননি। মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে তারাপীঠ সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।  

রবিবার, কালীপুজোর দিন,  ভোর সাড়ে ৫টায় খোলে মন্দিরের দরজা। সকালে তেল, অগুরু, গোলাপজল, ডাবের জল, কারণবারি দিয়ে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। চুনরি পরিয়ে সাজানো হয় মাকে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো। মাকে দেওয়া হয় শীতল ভোগ। নিবেদন করা হয় ছোলা, সন্দেশ, মিছরির শরবত। কালীপুজোর দিন তারা মাকে পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়। ভোগ হিসেবে থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচ রকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস এবং মিষ্টি। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোলমাছ মাখা। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি। আয়োজন করা হয় বিশেষ নিশি পুজোর। পুজো শেষে নিবেদন করা হয় লুচি, পায়েস, সুজি দিয়ে শীতল ভোগ।

তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। ইতিহাস ও কিংবদন্তী মিলেমিশে একাকার শক্তিপীঠে। জনশ্রুতি, সমুদ্রমন্থনে ওঠা বিষপান করে নীলকণ্ঠ হন মহাদেব ৷ তাঁকে বাঁচাতে সন্তান রূপে স্তন্যপান করান দেবী ৷ সেই রূপেই তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী পূজিতা হন।  

লালমাটির জেলা বীরভূমে শাক্তপীঠের ছড়াছড়ি। তারা পীঠ  শক্তিপীঠ  আর বোলপুরের কঙ্কালীতলা থেকে লাভপুরের ফুল্লরা, সতীপীঠ।  দীপান্বিতা অমাবস্যায় সতীপীঠগুলি যেন সেজে উঠেছিল অনন্যসাজে। প্রতিটি জায়গাতেই দেবীদর্শনের জন্য জড়ো হন হাজারো ভক্ত। 

আরও পড়ুন :

এই শুভকাজটি করতে পারেন আজ, দিনের ভাল-খারাপ সময় কখন ?

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget