এক্সপ্লোর

Diwali 2025: এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট, রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি ! কলকাতায় গ্রেফতার ৬৪০

Kali Puja Diwali 2025 640 Arrested : দীপাবলির রাতে নিষিদ্ধ শব্দবাজি সংক্রান্ত অভিযোগে কলকাতায় গ্রেফতার ৬৪০

কলকাতা: এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট। রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। যার জেরে দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার করা হয়েছে ৬৪০-কে। ধৃতদের বিরুদ্ধে 'আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে' বলে বার্তা সিপির।

আরও পড়ুন, অতীতে মাকেও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, এবার আলমারি থেকে মেয়েকে ! ছাত্রীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত ভবানীপুর

বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার ১৮৩। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ৪৫১, জুয়া খেলার অভিযোগে ধৃত ৬। বাজেয়াপ্ত ৮৫২.৪৫ কেজি নিষিদ্ধ বাজি ও ৬৮ লিটার মদ। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার ৮৮২। 'গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম, ১০০-এরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।' আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে, জানালেন সিপি।

দীপাবলিতে ফের শহরে দূষণের দাপট। বাতাসের দূষণমাত্রা ভয় ধরানোর মতো।  এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছাড়িয়েছে ৩০০। গতকাল রাত ১২:০৪ পর্যন্ত বালিগঞ্জে সর্বোচ্চ দূষণের মাত্রা ৩৪৪। গতকাল রাত ১১:০৪ পর্যন্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩৩২। গতকাল ১২:০৪ পর্যন্ত বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩৩০। গতকাল রাত ১২:০৪ পর্যন্ত রবীন্দ্রসরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩২৪। গতকাল রাত ১১:০৫ পর্যন্ত ঢাকুরিয়ায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩১৫। 

আলোর উৎসবে দূষণের দাপট। সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায়, বাতাসের দূষণমাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, শীতের শুরুর আগেই 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় ওপরে নাম রয়েছে বালিগঞ্জ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। অন্যদিকে, কলকাতা পুলিশের কমিশনারের দাবি, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম।

রাত যত বেড়েছে, ততই বেড়েছে শব্দদানবের দাপট। বাজির আওয়াজে কান পাতা দায়। একের পর এক ফোন গিয়েছে থানায়। কিন্তু কে শুনছে কার কথা! হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি। ভাল নেই রাজ্যের রাজধানীও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে - কালীপুজোর রাতে, দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মত। প্রতি ঘন মিটার বাতাসে Particulate Matter বা PM-এর স্বাভাবিক মাত্রা ১০০ মাইক্রোগ্রাম। সেখানে সোমবার  রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত, বালিগঞ্জে Air quality index বা AQI ছিল ৩৪৪। তার এক ঘণ্টা আগে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল ৩৩২। 
 
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিমাপ অনুযায়ী, রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত, বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩৩০। একই সময় পর্যন্ত, রবীন্দ্রসরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩২৪সেই তুলনায় তালিকায় নীচের দিকে নাম রয়েছে ঢাকুরিয়ার। সেখানে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত, সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩১৫। কী এই Particulate Matter বা PM? Particulate Matter বা PM হচ্ছে বাতাসের মধ্যে মিশে থাকা কঠিন বা তরল কণা। আমাদের মাথার একটি চুলের পরিধির ৫ থেকে ৭ গুন ছোট হচ্ছে বাতাসে সব থেকে বড় ধুলিকণার পরিমাপ। যাকে বলা হয় PM10 বা Particulate Matter10। আর তার চার ভাগের একভাগ আকারের ছোট কণার পরিমাপ Particulate Matter2.5 বা  PM2.5। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Panchayat Bill : পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget