এক্সপ্লোর

Kaliganj By Election Result 2025: কালীগঞ্জে বোমায় চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যুতে রিপোর্ট চাইল কমিশন, 'ভবিষ্যতে..কী কী সতর্কতা'?

Kaliganj By Election Result 2025 Student Killed: কালীগঞ্জে বোমায় ৯ বছরের বালিকার মৃত্যু, রিপোর্ট তলব কমিশনের

কলকাতা: কালীগঞ্জে বোমায় ৯ বছরের বালিকার মৃত্যু, রিপোর্ট তলব কমিশনের। চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যুতে এবার রিপোর্ট চেয়ে পাঠাল কমিশন। কমিশন সূত্রে খবর,'ভবিষ্যতে গণনা এবং বিজয় মিছিলের ক্ষেত্রে কী কী সতর্কতা, চিন্তাভাবনা করবে কমিশন',২০২৬-এর বিধানসভা ভোটের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও পড়ুন, 'উপনির্বাচনে তৃণমূল জিতবে, সবার জানা, জয় মানে বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নেওয়া ?..', প্রতিক্রিয়া সেলিম-সুজনদের 

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। একুশের বিধানসভা ভোটের থেকেও বাড়ল মার্জিন। কিন্তু, চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই বিজয়োল্লাসের বলি হল ৯ বছরের একটা ফুটফুটে মেয়ে। বোমাবাজিতে প্রাণ গেল নিরীহ এক ক্লাস ফোরের ছাত্রীর!কোল খালি হয়ে গেল এক মায়ের! বোমাবাজিতে নিহত বালিকার মা বলেন,'তৃণমূল দল করে... সকাল থেকেই বোমা মারছে। মেয়ে ভয় করে খুব। ' বয়স মাত্র ৯ বছর! চতুর্থ শ্রেণির ছাত্রী। নির্বাচন থেকে এখনও শতহস্ত দূরে কিন্তু, কালীগঞ্জে ভোটগণনার দিনে, বিজয়োল্লাসের বোমাবাজি তাকেও ছাড়ল না!
 
কালীগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রী x হ্যান্ডেলে লিখেছেন, 'কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদগড়ে বিস্ফোরণে একটি বাচ্চা মেয়ের মৃত্য়ুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীর শোকাহত। এই দুঃখের দিনে পরিবারের প্রতি আমার সমবেদনা।যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ও আইনি ব্য়বস্থা নেবে পুলিশ। ' রাজ্য় পুলিশের তরফে সোশাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, এই ঘটনার পিছনে যে দুষ্কৃতীরা রয়েছে, তাদের ধরতে আমরা কোনও ত্রুটি রাখব না। অভিযুক্তদের খোজে জোরকদমে তল্লাশি চলছে। আর পুলিশ সুপারের দাবি, দুর্ঘটনাবশতঃ বোমার সপ্লিনটার থেকে বালিকার মৃত্যু হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, এখন পর্যন্ত আমরা যেটা স্থানীয় শত্রুতা হিসেবেই পেয়েছি। একজন গ্রেফতার হয়েছে। হতে পারে কিছু স্প্লিন্টার দুর্ঘটনাবশত এসে লেগেছে। পুলিশের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভকে হাতিয়ার করেছে বিরোধীরাও। 

সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, আমি শুধু বলব যে, নির্বাচনে জয়ের নামে, কুৎসিৎ বীভৎসাতার জয় হয়েছে। এটা তৃণমূলের জয় কি কার জয় , আমি জানি না। দুভার্গ্য যে, একটা হায়নার দল, তৃণমূলের হয়ে মানুষের হয়ে কামড়ে খাচ্ছে। নির্বাচনে কেউ জেতার পরে আনন্দ করে। মানে বুঝি। কিন্তু তাতে দুটো পটকা ফোটায়, তারও মানে বুঝি। কিন্তু এতো পটকা নয়, বোমা। বাছাই করে বোমা নিয়ে এসেছিল কে ? দুষ্কৃতী। ছুঁড়েছে কে ? দুষ্কৃতী। কাকে ছুঁড়েছে, সেটা বড় কথা নয়। ক্লাস ফোরে পড়া মেয়ে, তার আবার দল কী ?! উপনির্বাচনে তৃণমূল জিতবে, এটা তো নতুন কোনও কথা নয়, সবাই জানে।'

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget