এক্সপ্লোর

Kaliganj Bypoll: তৃণমূলের বিজয়োল্লাস, সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা, চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু

Kaliganj Bypoll Election: জানা গিয়েছে, সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। সেই বোমা ফেটেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।

সুজিত মণ্ডল, নদিয়া: উপনির্বাচনের গণনাতেও ঝরল রক্ত। সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই মর্মান্তিক ঘটনা ঘটল কালীগঞ্জেই। ভোটগণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় এক বালিকার মৃত্যু। উঠছে বিস্ফোরক অভিযোগ। ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয়োল্লাস থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এক ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি যারা এই ঘটনায় জড়িত তাঁদের খোঁজে তল্লাশি চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে পুলিশের তরফে জানান হয়েছে। 

জানা গিয়েছে, সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। সেই বোমা ফেটেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। কালীগঞ্জের মোলান্ডিতে বোমাবাজিতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে বোমায় প্রাণহানি হতে পারে, সেই বোমা নিয়ে বিজয়োল্লাস কীভাবে হয়? আর ফলাফল ঘোষণা হওয়ার আগেই এই উৎসব কীভাবে হয়? কেনই বা সেখানে বোমা নিয়ে বেরচ্ছে, সেই প্রশ্নই উঠছে!            

এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'কৃষ্ণনগর পুলিশ জেলায় বালিকার মৃত্যুতে বিস্মিত ও শোকাহত, মৃতের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কড়া পদক্ষেপ নেবে পুলিশ, দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে'। 

জানা গিয়েছে, এদিন ভোটের রেজাল্ট প্রকাশের আগেই কালীগঞ্জে তৃণমূলের এই বিজয় উৎসব থেকে এমন ঘটনার পরও কেন পুলিশ সেখানে গেল না, নিয়েও প্রশ্ন ওঠে। স্থানীয় সূত্রে খবর, সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হতে তারপর পুলিশ সেখানে পৌঁছয়। স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, একটি নয় একাধিক সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়েছে বলে খবর। 

এক স্থানীয়ের কথায়, 'এই এলাকায় অনেকেই সিপিএম সমর্থিত প্রার্থী রয়েছেন। ভোটের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। তৃণমূলের লোকেরা জানে ওঁরা অনেক ভোটে এগিয়ে গিয়েছে। এরপর আনন্দ করতে করতে মিছিল বের হয়। এই এলাকায় এই বাড়িগুলোতে তখন বাড়ির লোকেরা ঘুমিয়ে ছিল। ওই বাচ্চা মেয়েটি স্নান করতে বেরিয়েছিল। ওকে লক্ষ্য করেই বোমাবাজি করে। সঙ্গে সঙ্গে সেখানে প্রাণ হারায় মেয়েটি।' 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget