এক্সপ্লোর

Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

Kalighat Trinamool: সদ্য তালিকা দেখলে দেখা যাবে মদন মিত্র, কোয়েল মল্লিক, মণীশ গুপ্ত সদ্য ছেড়েছেন কালীঘাট। আর তারপরই জল্পনা ছড়িয়েছে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে নিয়ে।

কলকাতা: 'কালীঘাট তৃণমূলে' আরও ভাঙনের শঙ্কা। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার 'ঋতব্রত শিবির'-এ যোগ দিতে চলেছেন তিনি। আরও জানা গিয়েছে, হয়তো ১৭ জুলাই 'ঋতব্রত তৃণমূলে' যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: ক্লাস টুয়ের শিশুকে কলমা পড়ে আসার হোমওয়ার্ক হায়দরাবাদের স্কুলে, সামনে আসতেই বিতর্ক, বিক্ষোভ; আসরে পুলিশ

সদ্য তালিকা দেখলে দেখা যাবে মদন মিত্র, কোয়েল মল্লিক, মণীশ গুপ্ত সদ্য ছেড়েছেন কালীঘাট। আর তারপরই জল্পনা ছড়িয়েছে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে নিয়ে। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ ১৭ জুলাই দুপুরে ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। আরও নির্দিষ্ট ভাবে বললে আগামিকাল দুপুর ১ টার ডিকে তাপস চট্টোপাধ্যায় আসবেন বিধানসভায়। তারপর সেখানে এসে তিনি যোগ দেবেন 'ঋতব্রত তৃণমূল' -এ।

সূত্রের আরও খবর, ঋতব্রত শিবিরে যোগ দিয়েই তিনি তাঁর জেলার সাংগঠনিক পদ পেতে চলেছেন। এই তাপস চট্টোপাধ্যায় এবারএর নির্বাচনে রাজারহাট-নিউটাউন বিধানসভা থেকে বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়ার কাছে খুবই অল্প ভোট হেরেছেন। তারপর থেকেই খুব বেশি প্রকাশ্যে বা খবরে ছিলেন না তিনি।

আরও পড়ুন: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

উল্লেখ্য, আজ মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ থেকে বললেন, যাঁদের যাঁদের বিজেপিতে যাওয়ার আছে তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই সে সব সিদ্ধান্ত নিয়ে নেন। তৃণমূল সুপ্রিমো বলেন, "যাঁদের যাঁদের যাওয়ার আছে আরও, বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথানত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআইয়ের চাপে; তাঁদের অনুরোধ করে বলব, প্লিজ, ২১ জুলাইয়ের আগে যাঁর যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিন। যাঁরা যাঁরা বাঁচতে চান জীবনে, লোটা কম্বল নিয়ে তাঁরা দয়া করে যেখানে ইচ্ছা যান। বিজেপির কথা শুনে। দয়া করে, আমরা যে দলটি তৈরি করেছি, তাকে কলঙ্ক লিপ্ত করবেন না।"

একই সঙ্গে এদিন এমন কিছু ইঙ্গিত দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার ফলে রীতিমত নড়েচড়ে বলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যাঁরা আজও যাচ্ছেন, তাঁরা কিন্তু আজও আমাদের সঙ্গে গোপনে গোপনে যোগাযোগও রাখছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার। কারণ, আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ; এই জন্যই তো বিজেপির প্যাকেজ।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget