এক্সপ্লোর

Kalyan Banerjee : 'বলে দিচ্ছি লিখে রাখুন, ২৪০-২৫০ আসনে জিতে আসছে তৃণমূল', দাবি কল্যাণের; পাল্টা খোঁচা সজলের

West Bengal Assembly Election 2026 : মাসখানেক আগে বীরভূমের রামপুরহাটের সভা থেকে এমনই ডাক দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শ্রীরামপুর : '২৫০ আসনে তৃণমূলকে জেতাতে হবে।' মাসখানেক আগে বীরভূমের রামপুরহাটের সভা থেকে এমনই ডাক দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সুরেই এবার  শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় দাবি করলেন, '২৪০ থেকে ২৫০টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পরের নির্বাচনে জিতে আসছে।' 

তাঁর কথায়, "সিপিএম-বিজেপি আর কিছু নেই পশ্চিমবঙ্গে। সেলিম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন। বিজেপি শেষ। ওরা বুঝে গেছে কিছু আর হবে না। আমি আপনাকে বলে দিচ্ছি,লিখে রাখুন, ২৪০ থেকে ২৫০টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পরের নির্বাচনে জিতে আসছে।" 

তাঁর এই দাবিকে কটাক্ষ করে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, "২৪০ থেকে ২৫০ ? কখন বলেছিলেন ? শনিবার রাতে নাকি রবিবার সকালে ? এসব লোকের কথার কোনও মূল্য নেই। এদের কোনও রাজনৈতিক মূল্যও নেই, কোনও রাজনৈতিক প্রজ্ঞাও নেই। এতই যদি জানেন যে ২৫০ আসনে জিতবে, তাহলে একবার কলকাতা হাইকোর্ট, আর একবার সুপ্রিম কোর্ট ছুটে বেড়াচ্ছেন কেন পাগলের মতো ? নিজেই দৌড়াচ্ছেন, সঙ্গে পিসিকে নিয়েও দৌড় করাচ্ছেন। আরে ওরা ২৫০ আসন তো ছেড়ে দিন, ১০০-র নীচে আসন পাবে। উনি হয়তো অনেক বড় সাংসদ, অনেক বড় আইনজীবী, কিন্তু রাজনীতিটা আমি ওঁর থেকে কম বুঝি না। ১০০-র নীচে তৃণমূল সিট পাবে। আজ এই কথাটা নোট করে রাখুন। যদি না পান এটা আপনি চালাবেন।" 

তৃণমূলের আসন সংখ্যা নিয়ে কী বলেছিলেন অভিষেক ?

গত জানুয়ারি মাসের গোড়ার দিকে রামপুরহাটে সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভায় তিনি বলেছিলেন, "গত নির্বাচনে ১১টি আসনের মধ্যে বীরভূমের মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময়...যে অবদান রেখেছেন এই জেলার মানুষ...২০১১, ২০১৬, ২০২১...কার্যত অনস্বীকার্য। ২০২৬-এ চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার হবে। কিন্তু, এবার ১০ নয়, ১১-০ তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। বীরভূমে কত বুথ আছে ? ৩,৬০০। আজ কথা দিতে হবে, এই ৩,৬০০ বুথ থেকেই বাংলা-বিরোধীদের ভো-কাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। দেখলাম কেষ্টদা বলেছেন, মা-কে বলে এসেছি ২৩০টা আসন দিতে হবে। আমি তো আজকে ২০টা আরও বাড়িয়ে বলব। ২৫০ আসনে তৃণমূলকে জেতাতে হবে। নাহলে যে দল ৭০টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামীদিনে এরা বাংলার কী অবস্থা করবে খালি একবার ভেবে দেখুন। তাই এদের শুধু হারানো নয়, শূন্য করতে হবে।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget