এক্সপ্লোর

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

Mirza Ghalib Street: আসাম থেকে কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন' এই হোটেলেই। কিন্তু এমন ভয়াবহ মুহূর্তের সাক্ষী থাকতে হবে, কে জানত।

কলকাতা: চারিদিকে ধোঁয়া ধোঁয়া, কিছু বুঝে ওঠার আগেই আগুনের তেজ আরও বাড়ছিল। দ্রুত বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু লিফট বন্ধ, শেষে সিড়ি দিয়েই নেমে আসতে থাকেন। বাইরে বেরিয়ে প্রাণ হাতে বেঁচে ফেরার স্বস্তির সঙ্গে তখনও আতঙ্ক তাড়া করছিল। বুধবার সকালে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনওমত বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী এবিপি আনন্দকে জানালেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। উল্লেখ্য, ইতিমধ্য়েই এই ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হল ৯ জন হোটেল আবাসিকের। যাদের মধ্য়ে রয়েছেন মহিলা ও শিশুও।

আসাম থেকে কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন' এই হোটেলেই। কিন্তু এমন ভয়াবহ মুহূর্তের সাক্ষী থাকতে হবে, কে জানত। এবিপি আনন্দকে নিজের অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে সেই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, 'আচমকা সকালে ঘরের মধ্য়েই ছিলাম, তখন দেখলাম যে আগুন লেগেছে। কেউ আমাদের ডাকেনি। ফায়ার অ্য়ালার্মও বাজেনি। সিড়ির কাছেই আগুন লেগেছিল। লিফ্টের কাছে গিয়ে দেখলাম যে লিফ্টও বন্ধ ছিল। হোটেলের কোনও কর্মীকে দেখতে পাইনি। তাঁদের থেকে কোনও সাহায্য পাইনি। আমরা পুরোপুরি আতঙ্কিত।

ইতিমধ্য়েই জানা গিয়েছে যে মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক বলে খবর। অসুস্থ অবস্থায় অন্তত ৬ জনকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত দমকল, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম। মাঝরাতে রাত প্রায় ২টো নাগাদ আচমকা হোটেলের ৩ তলায় প্রচণ্ড ধোঁয়া দেখতে পাওয়া যায়। হোটেল থেকে বেরিয়ে আসার রাস্তার কাছেই দাউদাউ আগুন দেখা যায়। দমবন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।

উল্লেখ্য, গত বছরের ২৯ এপ্রিল, বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে শেষ হয়ে যায় ১৪টা তাজা প্রাণ! প্রাণ বাঁচাতে কেউ নেমে আসেন কার্নিসে। কেউবা আগুন থেকে বাঁচতে আশ্রয় নেন হোটেলের ছাদে। কারও মৃতদেহ মেলে হোটেলের ঘর থেকে। কারও শৌচাগার থেকে। এক্ষেত্রেও, পিছনের দিকে একটি সিড়ি থাকলেও তা বন্ধ ছিল। তাই অনেকেই নীচে নামতে পারেননি। কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন। পরিস্থিতি এমন হয় যে, প্রাণ বাঁচাতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কার্নিশ দিয়ে, পাইপ ধরে নীচে নামার চেষ্টা করেন। পাইপ বেয়ে নামার সময়, পড়ে গিয়ে মৃত্যু হয় হোটেলের কর্মী মনোজকুমার পাসওয়ানের। কেউ দমবন্ধ হয়ে, কেউ ঘুমের মধ্য়ে...কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়েন মৃত্য়ুর কোলে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget