এক্সপ্লোর

Kalyan Banerjee TMC : কমিশনের সঙ্গে কালীঘাট-তৃণমূলের বৈঠক শেষ ! কী কথা হল, জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কাদের ঝুলিতে জোড়াফুলের প্রতীক? উপনির্বাচনের আগে কোন শিবিরের কাছে যাবে প্রতীক?

কাদের ঝুলিতে জোড়াফুলের প্রতীক? নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে কোন শিবিরের কাছে যাবে প্রতীক? শনিবার প্রথমে  ১ ঘণ্টার বৈঠক হয় ঋতব্রত তৃণমূল-এর সঙ্গে। তারপর কালীঘাট তৃণমূল-এর সঙ্গে বৈঠকে বসে কমিশন। নেতৃত্ব দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক থেকে বেরিয়ে এসে বলেন, 'আমরা আমাদের বক্তব্য রেখেছি। কী কী বলেছি আমি রিপিট করব না। ইলেকশন কমিশন সেটা বিবেচনা করবেন। হয়ত একটা ইন্টেরিম অর্ডার দিতে পারেন। '    

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় জানান, প্রায় দু’ঘণ্টা বৈঠক হয় ( মাঝে কিছুটা বিরতি ছিল )। সব মিলিয়ে দু’ঘণ্টারও বেশি সময় তাঁরা কথা বলেন। তিনি বলেন, বৈঠকে ঠিক কী কী বক্তব্য রেখেছেন তিনি, তা আবার সর্বসমক্ষে বলতে চাননি তিনি। নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনা করছে।  তিন মনে করছেন,হয়তো একটি ইন্টারিম অর্ডার দেওয়া হতে পারে। কী ইন্টারিম অর্ডার দেওয়া হবে, সেই নিয়ে কোনও পূর্বাভাস করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,  সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। তারপর যা করার, তাঁরা তাই করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের কাছে কোনও নতুন নথি চাওয়া হয়নি। তাঁরা একটি ডকুমেন্ট দিয়েছেন। কল্যাণ বলেন, ' আমরা এটাও বলেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের পক্ষ থেকে তাঁদের কাছে কোনও 'ফার্দার ডকুমেন্ট' আসেনি। তাই ঋতব্রতরা এদিন যদি  নির্বাচন কমিশনকে কোনও নথি দিয়ে থাকেন, সেই নথি সম্পর্কে তাঁরা কিছু জানেন না। তাই সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। 

তৃণমূলের প্রতীক ও তহবিলের ওপর কাদের অধিকার? 'কালীঘাট-তৃণমূল'? না 'ঋতব্রত-তৃণমূল'? ৬ অক্টোবরের উপনির্বাচনের আগেই কি সেই ফয়সালা হয়ে যেতে পারে? জল্পনা উস্কে শনিবার  তৃণমূলের দুই শিবিরের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। দুই শিবিরের পাঁচজন করে প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে সম্মতি দেয় কমিশন। সেই মতোই হয় বৈঠক। 

এখন কী ঘটতে পারে ?  প্রতীক কার হাতে থাকবে ? হবে কি শনিবার ফয়সালা ? সূত্র বলছে, উপনির্বাচনের আগে চূড়ান্ত ফয়সালার সম্ভাবনা কম ।  তৃণমূলের দুই শিবিরের সঙ্গেই বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন । তার প্রেক্ষিতে অন্তর্বর্তী কোনও নির্দেশ দিতে পারে কমিশন, মনে করছে ওয়াকিবহাল মহল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও তেমনটাই পর্যবেক্ষণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের কারও কারও মতে, আপাতত ফ্রিজ করে দেওয়া হতে পারে 'জোড়াফুল' প্রতীক। উপনির্বাচনে লড়তে দু-পক্ষকে অস্থায়ী নাম ও প্রতীক দিতে পারে কমিশন । এখন কী হয় সেটাই দেখার।

এর আগে বৈঠক সেরে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  প্রয়োজনীয় সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন তাঁরা। কমিশন আরও কিছু নথি চেয়েছেন। তাও তারা জমা করে  দিচ্ছেন। ঋতব্রত জানান, সারা রাজ্যেই তৃণমূল দলের সাংগঠনিক দায়িত্ব তাঁদের। সেই সঙ্গে ঋতব্রতর দাবি, বিকল্প প্রতীকের কমিশনের সঙ্গে বৈঠকে তাঁর কোনও আলোচনা হয়নি।  কমিশনকে তিনি এই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন তাঁরা । 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget