এক্সপ্লোর

TMC News : ২১-এর মঞ্চ থেকে হঠাৎ কল্যাণের নেমে যাওয়া ঘিরে জল্পনা, কী হয়েছিল ভাষণের শেষে ? জানালেন...

21 July Kalyan Banerjee : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণের নেমে যাওয়া ঘিরে জল্পনা তুঙ্গে। সংক্ষেপে বক্তৃতা শেষ করতে বলায় মমতার উপরে 'অভিমান' কল্যাণের।

কলকাতা: ২১ সে জুলাই নিয়ে ঝামেলার শেষ নেই। এবছর চারটে দল শহীদ দিবস পালন করেছে। মমতার কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস এবং এনসিপিআই। বহু টানাপোড়েন কাটিয়ে তারামণ্ডলের সামনে মঞ্চ বেঁধে মঙ্গলবার ২১ জুলাইয়ের কর্মসূচি পালন করেছেন কালীঘাটপন্থীরা। সেখানে বক্তৃতা রাখছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু কথা হওয়ার পর হঠাৎই মঞ্চ ছেড়ে নেমে গেলেন তিনি। আর এই দৃশ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অনেকের মনে প্রশ্ন তবে কি ফের বিবাদ মমতা বনাম কল্যাণের?

উত্তেজিত হয়ে মমতার সঙ্গে বাদানুবাদ, মঞ্চ ছাড়লেন কল্যাণ! ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণের নেমে যাওয়া ঘিরে জল্পনা তুঙ্গে। মমতার সঙ্গে বাদানুবাদের পরে কিছুক্ষণ বসে নেমে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২১-এর মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' হয়েছেন মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় 'অভিমান'হয়েছে কল্যাণের। প্রশ্ন উঠেছে, দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ হলেন কল্যাণ? তবে সাংসদ এই ঘটনা নিয়ে জানান,'কেউ কিছু বলেনি, অসুস্থতার জন্য আগেই বেরিয়ে গিয়েছিলাম'।       

আরও পড়ুন - একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?                 

সূত্রের খবর প্রায় সাড়ে ২২ মিনিট ধরে বক্তৃতা দিয়েছেন কল্যাণ। এতো দীর্ঘ বক্তৃতার কারণে মঞ্চে থাকা কিছুজন বাদ পড়েন বক্তব্য দেওয়া থেকে। তাই নিয়েই বিবাদে জড়ান নেত্রীর সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়ার সময় মাঝে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ করার জন্য বললেও তিনি থামেননি। পরে কুণাল ঘোষ হস্তক্ষেপ করেন। তারপর অল্প বক্তব্য রেখে শেষ করেন তিনি। সূত্রের খবর, বক্তৃতা শেষ করার পরে কল্যাণের সঙ্গে ধমকের সুরে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে দু’জনের বাদানুবাদ শুরু হয়। তারপর মঞ্চ ছেড়ে নেমে যান তিনি। পরে আর আসেনও না। 

সভামঞ্চ ছাড়ার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাষণে জানান, ''সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক আছে, আরও অনেক বক্তা আছেন, আমি শুধু একটা কথা বলে শেষ করব। এই লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই মনে রাখবেন। এই লড়াই-এর তীর বিজেপির দিকে থাকবে মনে রাখবেন। এই লড়াই পশ্চিমবঙ্গের গত আড়াই মাসের যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে, তাদের জন্য লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যারা শেষ করেছে, তাদের বিরুদ্ধে লড়াই।''           

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget