Kalyan Banerjee: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
Kalyan Banerjee Left 21 July Kalighat TMC Stage: একুশের মঞ্চে অভিমানী কল্যাণ ? দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ কল্যাণ? যা বললেন..

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেমে যাওয়া ঘিরে জল্পনা তৈরি হয়েছে। মমতার সঙ্গে কথা বলার পরে কিছুক্ষণ বসে নেমে যান তিনি। দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা বন্দ্যোপাধ্যায়, বলে খবর। সংক্ষেপে শেষ করতে বলায় কি 'অভিমান' কল্যাণের ? সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ হলেন কালীঘাট তৃণমূলের এই বর্ষীয়ান সদস্য? উঠেছে প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও সূত্র মারফৎ খবর, হঠাৎ মঞ্চ ছাড়া নিয়ে ঘনিষ্ঠমহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেউ কিছু বলেনি, অসুস্থতার জন্য আগেই বেরিয়ে গিয়েছিলাম।'
ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুর ছায়া। যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি খারাপ হচ্ছে।বিধানসভা,লোকসভা,এমনকী পুরসভা।মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত থেকে বেরিয়ে গেছে সব। তাঁর একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য় দলে চলে যাচ্ছেন। শিবির বদলের হিড়িক পরে গেছে ।সম্প্রতি শিবির বদলুদের নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানান কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও। সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, যে যেখানে গেছে যাক। এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনের ইচ্ছে, সে তাই করুক। যেখানে যে ভাল থাকে, সে সেখানেই ভাল থাকুক। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি। যদি এদের কাউক আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। আমি থাকব না। আমি পাবলিকলি বলব এই লোকগুলো যদি ফিরত নিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকব না। '
বর্ষীয়ান বিধায়ক মদন মিত্র, নতুন রাজনীতিতে পা দেওয়া কোয়েল মল্লিক, আমলা থেকে রাজনীতিবিদ হওয়া মণীশ গুপ্ত, বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়, গত ২ দিনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ছেড়েছেন একের পর এক রাজনৈতিক সঙ্গী। শুক্রবারও বিদ্রোহের সুর শোনা গেছে রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের গলাতেও। আর এরইমধ্য়ে বাঁকুড়ায় ২১-শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে গিয়ে শিবির বদলুদের তীব্র ভাষায় নিশানা করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। সঙ্কটকালে ফের 'ইন্ডি' জোটের কথা মনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আসুন আমরা সারা ভারতবর্ষে 'ইন্ডিয়া' জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারও প্রতি কোনও ইগো নেই। আমার কারও প্রতি কোনও অভিযোগ নেই।"






















