এক্সপ্লোর

Kamarhati Election: নির্বাচন ঘিরে কামারহাটি পুরসভায় উত্তেজনা, সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Kamarhati Election CPIM-TMC: পুরসভার এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন ঘিরে উত্তেজনা। সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: কামারহাটি (Kamarhati Municipality) পুরসভার কর্মচারী সমবায় সমিতির নির্বাচন ঘিরে তুলকালাম। সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়ককে ধাক্কা মেরে বের করে দেন পুরসভার নিরাপত্তারক্ষী। ভোটের নামে প্রহসনের অভিযোগ তুলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বামেরা। কামারহাটি কর্মচারী সমবায় সমিতির ১২টি আসনে ভোট হচ্ছে।                                                                              

সিপিএমের অভিযোগ, বাম সমর্থিত প্রার্থীদের আটকে রেখে মারধর করা হয়। পুলিশের সামনেই সিপিএমের প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়কে পুরসভার নিরাপত্তারক্ষী নিগ্রহ করেন বলে অভিযোগ। সিপিএমের দাবি, সমবায় সমিতিতে গচ্ছিত টাকা লুঠ করতেই তৃণমূল নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। নির্বাচন সুস্থ, স্বচ্ছভাবে হোক।কাজের নিরিখে ভোট হোক। প্রতিক্রিয়া মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। 

এদিকে, পঞ্চায়েত ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, পৃথকভাবে OBC ভোটার গণনা নিয়ে, রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।                     

আদালতে জটমুক্ত হল পঞ্চায়েত নির্বাচন। এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন। তবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ের মানুষের গণনার ক্ষেত্রে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তা গ্রহণযোগ্য নয়। আলাদা আলাদা সম্প্রদায়ের মানুষের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না বলে পর্যবেক্ষণে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।                                                

আরও পড়ুন, দণ্ডি কেটে BJP ছেড়ে TMC-তে ফিরলেন ৩ মহিলা! 'আদিবাসীদের অপমান', মন্তব্য সুকান্তর

একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ও অন্য ইস্যুতে নতুন করে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ের মানুষের গণনা নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেই মামলাতেই এই নির্দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC 21 July: একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও
TMC 21 July: একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget