এক্সপ্লোর

Kamarpukur Math Closed : অনির্দিষ্টকালের জন্য পুণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কামারপুকুর মঠ

Ramakrishna Math and Ramakrishna Mission, Kamarpukur : অনির্দিষ্টকালের জন্য পুণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ। সোমবার থেকেই কার্যকর হচ্ছে এই বিধিনিষেধ।

কলকাতা : ঝড়ের গতিতে বাড়ছে করোনা। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২৪ হাজার পেরলো। কলকাতায় দৈনিক সংক্রমণ ৮ হাজার পার! উত্তর ২৪ পরগনাতেও গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়েছে! এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পুণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ। 

সোমবার থেকেই কার্যকর হচ্ছে এই বিধিনিষেধ। করোনা-গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় ২০২১-এর ২৪ জুলাই থেকে বন্ধ ছিল কামারপুকুর মঠের দরজা। গুরু পূর্ণিমার দিন খুলে ফের বন্ধ করে দেওয়া হয়। এরপর ১৯ অগাস্ট থেকে খুলে যায় কামারপুকুর মঠ। সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ পুণ্যার্থীদের প্রবেশ। 

ইতিমধ্যেই, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে বেলুড় মঠের দরজা। এর আগে ২০২২ - র ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। এরপর ফের বিজ্ঞপ্তি জারি করে বেলুড় মঠ কর্তৃপক্ষ। রাজ্য সরকারের কোভিড নির্দেশিকা মেনে অনির্দিষ্টকালের জন্য মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মঠ কর্তৃপক্ষ । কোভিড টাইকুন রুখতেই মঠের এই সিদ্ধান্ত। ২০২০ সাল থেকে কোভিডের দাপটে বিভিন্ন সময় মঠ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ সময় মঠের দরজা বন্ধ থেকেছে ভক্তদের জন্য। দুর্গাপুজোতেও বেলুড় মঠের দেবীকে দর্শন করতে ভরসা রাখতে হয়েছিল ভার্চুয়াল মাধ্যমেই। 

আরও পড়ুন :

সোম ও মঙ্গল বন্ধ রাজপুর-সোনারপুর পুরসভার সব বাজার

করোনার দাপট বাড়তে থাকায় ১১ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে জারি নিষেধাজ্ঞা।তবে খোলা আছে কালীঘাট মন্দির, বাইরে থেকে করা যাবে দর্শন। গত সোমবার থেকে বাগবাজারের মায়ের বাড়িতেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভক্তপ্রবেশ আছে।

বীরভূমের তারাপীঠের মন্দিরেও কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তারাপীঠ মন্দির খোলা থাকলেও, একসঙ্গে ৫০ জনের বেশি পূণ্যার্থীর প্রবেশে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মেনে চলতে হচ্ছে কোভিড বিধি। 

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget