এক্সপ্লোর

South 24 Pargana Coronavirus Update : সোম ও মঙ্গল বন্ধ রাজপুর-সোনারপুর পুরসভার সব বাজার

Coronavirus Update : এই সপ্তাহে আবার সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে রাজপুর-সোনারপুর পুরসভার সমস্ত বাজার। এদিন পুরসভার তরফে বাজারগুলিকে স্যানিটাইজ করা হয়। 

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগণা:  করোনা ঝড়ে লাগাম টানতে গত সপ্তাহ থেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিল সোনারপুর-রাজপুর পৌরসভা।  করোনা মোকাবিলায় রাজপুর-সোনারপুর পুরসভায় চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গত সপ্তাহে বৃহস্পতি-শুক্রবার বন্ধ ছিল পুর-এলাকার সমস্ত বাজার, দোকান। এই সপ্তাহে আবার সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে রাজপুর-সোনারপুর পুরসভার সমস্ত বাজার। এদিন পুরসভার তরফে বাজারগুলিকে স্যানিটাইজ করা হয়। 

অন্যদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে সোম ও মঙ্গলবার বন্ধ বারুইপুর ব্লকের ১৯টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত দোকান, বাজার। সকাল থেকে সব দোকান বন্ধ। খোলেনি বাজার। 

আরও পড়ুন :

বেড-শঙ্কা! সরকারি-বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে উপচে পড়ছে ভিড়



যদিও এতকিছুর পরও মানুষ কতটা সচেতন হয়েছে, তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ২ দিন বন্ধ থাকার পর, শনিবার বাজার খুলতেই চেনা ছবি ধরা পড়ে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকায়।  রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হু হু করে বেড়ে চলার পরও মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়েছেন অনেকেই! ধমক দিয়ে তাঁদের মাস্ক পরায় পুলিশ। যে সব বিক্রেতা মাস্ক না পরেই দোকান খুলেছিলেন, তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় ওজনযন্ত্র। মাস্ক না পরার কারণে জয়নগরের সরবেরিয়া বাজারেও এদিন সেলুন বন্ধ করে দিতে দেখা যায় পুলিশকে। 

করোনা সংক্রমণ রুখতে প্রশাসনিক কড়াকড়ির ছবি ধরা পড়ে শনিবার বারুইপুর পুর এলাকাতেও। মাস্ক না পরায় পুলিশি ধরপাকড় চলে। পুলিশ সূত্রে খবর, বারুইপুরে ৯ জনকে গ্রেফতার করা হয় শনিবার। মাস্ক না পরায় রাজপুর-সোনারপুর পুর-এলাকায় গ্রেফতার করা হয় ১৫ জনকে। সংক্রমণ এড়াতে বারুইপুর পুরসভা এলাকায় সমস্ত দোকান, বাজার একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। 

দেশের করোনা আপডেট :

দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গেল সুনামিতে। গতকালের তুলনায় সাড়ে ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা চারশোর বেশি।

সেরা শিরোনাম

কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
Road Accident: শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
Accident News: নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের

ভিডিও

Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata
Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget