এক্সপ্লোর

Kanchanjunga Accident: কাজ থেকে ফেরা হল না বাড়ি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত গোয়ালপোখরের যুবক

Siliguri Accident: শিলচর থেকে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ২৫ বছরের একজন পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম অর্জুন রাম। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে শোকের ছায়া পরিবারে।

বাচ্চু দাস ও সুদীপ চক্রবর্তী: শারীরিক অসুস্থতা থাকায় কাজের জায়গা থেকে বাড়ি ফেরার উদ্দেশে বেরিয়েছিলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা ১৮ বছরের যুবক অর্জুন রাম। কিন্তু, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় (Kanchanjunga Express Accident) আর বাড়ি ফেরা হল না তাঁর। অকাল মৃত্যুর খবর গিয়ে পৌঁছল বাড়িতে। যার জেরে শোকের ছায়া নেমে এসেছে অর্জুন রামের পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের বাসিন্দা ১৮ বছরের অর্জুন রামের পরিবারে বাবা ও মা রয়েছেন। পেটের টানে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ ছেড়ে অসমের শিলচরের শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন অর্জুন। তারপর থেকে সবকিছু ভালই চলছিল। কিন্তু, বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নেন ওই পরিযায়ী শ্রমিক। সেই মতো গত রবিবার সকালে শিলচর থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুন: Kanchanjangha Accident : বাড়ি ফেরা হল না, মা-বাবা যুঝছেন হাসপাতালে, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা কাড়ল ৬ বছরের স্নেহার প্রাণ

কিন্তু, আচমকা মাঝপথে সব শেষ হয়ে গেল। শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়াতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা লাগার জেরে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাতেই মৃত্যু হয় অর্জুনের। সংবাদমাধ্যমে তাঁর পরিবারের লোকেরা ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ফোনে অর্জুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু, তাঁর মোবাইল বন্ধ থাকায় রবিবার রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে আসেন। তারপর হাসপাতালে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তাঁদের পরিবারের ছেলে অর্জুন আর নেই। এই কথা শোনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। সবার আক্ষেপ একটাই,, অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া অর্জুন রাম আর নেই। 

স্থানীয় সূত্রে খবর, অসমের শিলচরে শটারিংয়ের কাজ করতেন গোয়ালপোখরের শ্যামলাল রামের ছেলে বছর ১৮-র অর্জুন রাম। ডাউন কাঞ্চনজঙ্ঘার জেনারেল কামরায় ছুটিতে বাড়ি ফিরছিল সে । কিন্তু বাড়ি ফেরা হলো কই! রাঙাপানিতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল অর্জুনের। একমাত্র ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছেন মা সীতা দেবী। এর আগেও আরও দুই ছেলের মৃত্যু হয়েছিল রোগে। তারপর থেকে পাগলের মতোই ঘুরে বেড়াতেন দিনমজুর বাবা শ্যামলাল। এবার একমাত্র সন্তান অর্জুনকে হারিয়ে সম্পূর্ণ ভাবে দিশেহারা পরিবার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kanchanjunga Express: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ২৫ ঘণ্টা পর শুরু আপ-ডাউনে ট্রেন চলাচল

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget