এক্সপ্লোর

Kanchanjunga Express: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ২৫ ঘণ্টা পর শুরু আপ-ডাউনে ট্রেন চলাচল

Train Accident: গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে রাঙাপানি ও চটের হাট স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjunga Express) পিছনে ধাক্কা মারে মালগাড়ি।

কলকাতা: শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train Accident) ২৫ ঘণ্টারও বেশি বন্ধ ছিল ডাউন লাইনে ট্রেন চলাচল। আজ সকাল ১০টা ৪২-এ ওই লাইনে ফের গড়াল ট্রেনের চাকা। প্রথম পাস করানো হল অওয়ধ-অসম এক্সপ্রেস। 

প্রসঙ্গত, গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে রাঙাপানি ও চটের হাট স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjunga Express) পিছনে ধাক্কা মারে মালগাড়ি। মৃত্যু হয় এক্সপ্রেস ট্রেনের গার্ড, কাঞ্চনজঙ্ঘার পার্সেল ভ্যানের কর্মী, মালগাড়ির চালক-সহ ১০ জনের। আহত হন ৬০ জন। দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রেল ট্র্যাক মেরামতির কাজ। 

অন্যদিকে, বরাতজোরে রক্ষা, ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে কলকাতায় পৌঁছেছেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা। রাত সোয়া ৩টেয় ট্রেনের অক্ষত অংশ পৌঁছেছেন শিয়ালদায়। যাত্রীদের চোখে-মুখে তখনও ছিল আতঙ্ক। কীভাবে বেঁচে ফিরেছেন, তা ভেবে শিউরে উঠছেন তাঁরা।  

শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনজঙ্ঘার যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। ছিলেন রেলের আধিকারিকরাও। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে শিয়ালদা স্টেশনে প্রস্তুত রাখা হয়েছিল একাধিক বাস। রেলের তরফে যাত্রীদের জন্য জলের বোতল এবং খাবারের প্যাকেট বিলি করা হয়। 

আরও পড়ুন, হাসপাতালে রোগীর ভিড়, হাতে স্যালাইন, সাপের কামড় খেয়েও চিকিৎসা করছেন ডাক্তার

ফাঁসিদেওয়ায় ভয়াবহ দুর্ঘটনার নেপথ্যে প্রাথমিকভাবে মালগাড়ির চালকের ঘাড়েই দোষ চাপিয়েছে রেল কর্তৃপক্ষ। কিন্তু তিনি সিগনাল না মানলেও তা কন্ট্রোল রুমের নজর এড়াল কীভাবে? তাহলে কি রেল ট্র্যাকিং সিস্টেমও কাজ করছিল না? উঠছে প্রশ্ন।  কার ভুলে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল? তদন্ত শুরু করেছেন রেলওয়ে সেফটির চিফ কমিশনার।                     

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ট্রেন দুর্ঘটনায় গাফিলতি কার? এই নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক আহত যাত্রী। নিউ জলপাইগুড়ি স্টেশনে GRP-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। ৩০৪-এর ২ অর্থাৎ গাফিলতির জেরে মৃত্যুর মতো জামিন অযোগ্য ধারা ছাড়াও বেপরোয়া গতি, যাত্রী সুরক্ষা বিপন্ন, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে GRP. 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Ayushman Bharat: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget