এক্সপ্লোর

Kanchanjangha Accident : বাড়ি ফেরা হল না, মা-বাবা যুঝছেন হাসপাতালে, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা কাড়ল ৬ বছরের স্নেহার প্রাণ

Kanchanjangha Accident Death Case : বাবা-মা ও শিশু ৩ জনেই আহত হন। গুরুতর আঘাত লাগায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারও হয় ছোট্ট স্নেহার।

 

বাচ্চু দাস, করুণাময় সিংহ, শিলিগুড়ি : সোমবার ঠিক যেমন ভাবে মালগাড়ির ধাক্কায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি এদিক-ওদিক হয়ে গেছে, তেমনি এই দুর্ঘটনায় অনেক পরিবারও যেন ওলটপালট হয়ে গেছে। 

বাবা, মায়ের সঙ্গে মাটিগাড়ায় মামাবাড়ি গিয়েছিল, মালদার কালিগঞ্জের বাসিন্দা ৬ বছরের স্নেহা মণ্ডল। ক্লাস টু-এর ছাত্রী। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনের পিছন দিকে জেনারেল বগিতে উঠেছিল তারা। আর কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। মালগাড়ির ধাক্কায় একেবারে পাল্টি খেয়ে যায় জেনারেল বগি।  দুর্ঘটনায় জখম হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মা-বাবা ও মেয়েকে। পরে সেখানেই মৃত্যু হয় ছোট্ট স্নেহার।

মালদার চাঁচলের বাসিন্দা মহীলাল মণ্ডল। স্ত্রী ও ৬ বছরের মেয়ে স্নেহাকে নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন মহীলাল। বাবা-মা ও শিশু ৩ জনেই আহত হন। গুরুতর আঘাত লাগায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারও হয় ছোট্ট স্নেহার। বাবা-মা বেঁচে গেলেও মৃৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীর। বাবা স্কুল শিক্ষক, মা ছবি মণ্ডল চাঁচলের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা।  

শোকের ছায়া নেমে এসেছে স্নেহার বাড়ি ও মামার বাড়িতেই। দুই বাড়িতেই বড় আদরের ছিল সে। কাকা শ্যামল মণ্ডল জানালেন, বাড়ি ফিরছিল সে। শিলিগুড়িতে মামারবাড়িতে ঘুরতে এসেছিল, আর ঘরে ফেরা হল না তার। 

ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দে-র দেহ

শুধু স্নেহাই নয়। এই ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে ১০ টি প্রাণ। তার মধ্যে ছিলেন মালগাড়ির চালক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও। মেয়ের সঙ্গে ফাদার্স ডে পালন করবেন বলে ডিউটি বদল করেছিলেন, আর সেটাই কাল হয়েছএ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দে-র। সোমবার ডিউটি ছিল নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী জনশতাব্দী এক্সপ্রেসে। কিন্তু ফাদার্স ডে উপলক্ষ্যে কলকাতা থেকে শিলিগুড়ির সুকান্ত পল্লির বাড়িতে ফিরেছিল মেয়ে। অনেক রাত পর্যন্ত জমিয়ে খাওয়াদাওয়া চলে। তাই কাঞ্চনজঙ্ঘায় ডিউটি নিয়েছিলেন আশিস। ফাঁসিদেওয়ার কাছে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে শুনেই বিপদ আশঙ্কা করেছিলেন আশিসের পরিবারের সদস্যরা। সকালে হাসিমুুখে বেরিয়েছিলেন, বিকেলে বাড়ি ফেরে রেল কর্মীর নিথর দেহ। 

ফুলবাগানের বাসিন্দা শঙ্করমোহন দাস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানের কর্মী ছিলেন। সোমবার দুর্ঘটনায় মৃত্যু হয় ৬২ বছরের রেল কর্মীর। অবসরের পর এক্সটেনশনে ছিলেন শঙ্করমোহন। তাঁর পরিবারের দাবি, দুর্ঘটনার পর পাশে দাঁড়ায়নি রেল কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনই সব ব্যবস্থা করেছে বলে মৃত রেল কর্মীর পরিবার দাবি করেছে।   

আরও পড়ুন :                          

কর্মক্ষেত্রে নতুন সুযোগ কর্কটের, মকরের বিরাট অর্থযোগ, এই সপ্তাহে সাফল্যে ভরে উঠবে এই ৫ রাশির ঝুলি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget