এক্সপ্লোর

Kanchenjunga : নভেম্বরের শুরুতেই অপরূপা প্রকৃতি, এবার কাঞ্চনদর্শন জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে

আকাশের দিকে চোখ যেতেই অবাক এলাকার বাসিন্দারা। মেঘমুক্ত আকাশের ক্যানভাসে কেউ যেন পাহাড় এঁকে দিয়ে গিয়েছে!  

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : হিমালয়, যেন মৌন ঋষির মতো মগ্ন ধ্যানে। মেঘমুক্ত আকাশের ক্যানভাসে ধরা দিল সেই ধ্যানমগ্ন হিমালয়েরই ঝকঝকে শৃঙ্গ।  কাঞ্চনজঙ্ঘা ( Kanchenjunga ) । রৌদ্রজ্জল আবহাওয়া থাকলে দার্জিলিং ( Darjeeling )  বা সিকিম থেকে এই দৃশ্য প্রায় রোজই দেখা যায়। কিন্তু, বৃহস্পতিবার এই নৈস্বর্গিক দৃশ্যের সাক্ষী রইল রাজগঞ্জ ( Rajgunj ) । আকাশের দিকে চোখ যেতেই অবাক এলাকার বাসিন্দারা। মেঘমুক্ত আকাশের ক্যানভাসে কেউ যেন পাহাড় এঁকে দিয়ে গিয়েছে!  

 উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চন দর্শন
বর্ষা বিদায়ের পর থেকেই বেশ কয়েকদিন হল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। শিলিগুড়ি থেকে তো বটেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম রূপের। পর্যটকরা গাড়ি থেকে থেকে নেমে কাঞ্চনজঙ্গা দেখছেন। ক্যামেরা বন্দি করছেন দুর্লভ মুহূর্ত।

 আমবাড়ি থেকে সোনার-শৃঙ্গ
সেরকমই বৃহস্পতিবার সোনার-শৃঙ্গ দেখা গেল রাজগঞ্জের আমবাড়ি থেকে। আমবাড়ির বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পেয়ে মুগ্ধ সাধারণ মানুষ ও পর্যটকরা।   সকলেই মোবাইল বন্দি করলেন সেই দৃশ্য। বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে দেখতে পেয়ে খুশি সকলেই।

কাঞ্চনজঙ্ঘা? নিজের চোখকেও যেন বিশ্বাস হচ্ছিল না রাজগঞ্জের মানুষের। দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়িয়ে পড়েন রাস্তায়।  বর্ষা কেটেছে, সেই সঙ্গে বাতাসে ধূলিকণার পরিমাণ সম্ভবত কমেছে কিছুটা, তাই দৃশ্যমানতা বেড়েছে। তার জেরেই রাজগঞ্জের কাছে ধরা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা।

তরাই - ডুয়ার্স অঞ্চলেও আকাশ পরিষ্কার থাকায়  উত্তরের বেশ কয়েকটি জায়গা থেকেই দেখা মিলছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার। সম্প্রতি ধূপগুড়ি শহর থেকেও দেখা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। এই মনোহর দৃশ্য উপভোগ করতে ধূপগুড়িতেও  চলে আসেন পর্যটকরা। ইদানীং শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকেও হয়েছিল কা়ঞ্চনদর্শন। নভেম্বর ডিসেম্বর মাসে মাঝে মধ্যেই এমন অভিজ্ঞতা হয় শিলিগুড়িবাসীর । 

নভেম্বর - ডিসেম্বর হল উত্তরবঙ্গে পর্যটনের ভরা মরসুম। মাসের শুরুতেই পর্যটকদের জন্য চমক । মেঘ কাটিয়ে হাসছে পাহাড়, এ দৃশ্য দার্জিলিং-এরও। সকাল সকাল কাঞ্চন দর্শন হল পর্যটকদের। দার্জিলিং পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম রূপ দেখে মুগ্ধ সকলে। আকাশজুড়ে  হাসছে  কাঞ্চনবর্ণ চূড়া। বেলা বাড়লেও মিলছে দর্শন। শীতের শুরুতেই পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে । প্রকৃতির এমন রূপ পর্যটকদের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি। 

                                                                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget