এক্সপ্লোর

Kanchenjunga Train Accident: কেন ঘটল দুর্ঘটনা? 'বিশদ তদন্তের আগে কিছু বলা অনুচিত', মত রেলমন্ত্রীর

Ashwini Vaishnaw Reaction:'এই নিয়ে পরে আলোচনা করব। এখন উদ্ধার ও পরিষেবা পুনরায় সচল করার কাজ কতদূর এগোল, সেটা দেখে নিই', ফাঁসিদেওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এসে এই কথাই বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শিলিগুড়ি: 'এই নিয়ে পরে আলোচনা করব। এখন উদ্ধার ও পরিষেবা পুনরায় সচল করার কাজ কতদূর এগোল, সেটা দেখে নিই', ফাঁসিদেওয়ার ঘটনাস্থল (Kanchenjunga Train Accident) পরিদর্শনে এসে এই কথাই বললেন রেলমন্ত্রী (Rail Minister Ashwini Vaishnaw) অশ্বিনী বৈষ্ণব। বিশদ তদন্তের আগে কিছু বলা অনুচিত হবে, সেটি জানিয়ে গেলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।   

কী বললেন রেলমন্ত্রী?
'ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। জখমদের সঙ্গেও দেখা করলাম। ডাক্তার, রেলের কর্মী, প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ, গ্রামের মানুষ-সকলে মিলে উদ্ধারের কাজ করেছেন', বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। কিন্তু বালেশ্বরের ঘটনার পর কেন ফের এমন দুর্ঘটনার সাক্ষী থাকতে হল এতগুলো মানুষকে? কেন রেলযাত্রা ক্রমেই আতঙ্কের হয়ে উঠছে? কার ভুলে আজকের এই দুর্ঘটনা? অশ্বিনী বৈষ্ণব বলেন, 'এখন পুরো ফোকাসটাই উদ্ধার এবং পরিষেবা পুনরায় সচল করার উপর রয়েছে। পাশাপাশি, রেলওয়ে সেফটি কমিশনারের তরফ থেকে যে তদন্ত শুরু হওয়ার কথা, সেটিও হয়ে গিয়েছে। সবটাই খতিয়ে দেখা হচ্ছে।' ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে কী ভাবে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া যায়, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী। এখানেও কি বালেশ্বরের মতো কিছু ঘটল? রেলমন্ত্রীর জবাব, সেটি তদন্ত শেষ হলেই জানা যাবে। 
এদিন দিল্লি থেকে সোজা বিমানে করে বাগডোগরা পৌঁছন অশ্বিনী বৈষ্ণব। তার পর বাইকে চেপে ঘটনাস্থলে পৌঁছতে দেখা যায় তাঁকে। হাসপাতালে ভর্তি জখমদের সঙ্গে দেখাও করেন। দুর্ঘটনার কারণ তদন্ত শেষ হলে বলা যাবে বলে তিনি আরও জানান, এই সময়টা রাজনীতির সময় নয়। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রেলের নিরাপত্তা নিয়ে তীব্র তোপ দেগেছেন এদিন।

মুখ্যমন্ত্রীর সমালোচনা...
সকাল ৯টায় তাঁর কাছে খবর পৌঁছয় বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর, বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছতে পারেন তিনি। পরে বলেন, ''... দেখুন দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই। ফ্যাক্ট। কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট, অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার।'

আরও পড়ুন:ভোর থেকে অটোমেটিক সিগন্যালে ত্রুটি! দুর্ঘটনার নেপথ্যে কী কারণ?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget