এক্সপ্লোর

Kanchanjunga Express Train Accident News: ভোর থেকে অটোমেটিক সিগন্যালে ত্রুটি! দুর্ঘটনার নেপথ্যে কী কারণ?

Kanchanjunga Express Accident Update: সোমবার সাতসকালে রেল দুর্ঘটনা। বাড়ছে মৃতের সংখ্যা। এখানেই প্রশ্ন উঠছে কার ভুলে চলে গেল এতগুলো প্রাণ?

কলকাতা: অটোমেটিক সিগন্যালে ত্রুটিতেই ফাঁসিদেওয়ায় ভয়াবহ রেল দুর্ঘটনা (Kanchanjunga Express Train Accident )? সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভোর ৫.৫০ থেকেই খারাপ ছিল অটোমেটিক সিগন্যাল সিস্টেম। একই পথে জোড়া ট্রেনকে স্টেশন মাস্টারের ম্যানুয়াল মেমো দিয়েছিলেন। যদিও প্রাথমিকভাবে রেলের দাবি, মালগাড়ির চালকের ভুলেই এই ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনার নেপথ্যে কী কারণ?

সাতসকালে ফের ট্রেন দুর্ঘটনার খবর। এবার দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ভয়াবহ এই রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্য়া। এখানেই প্রশ্ন উঠছে কার ভুলে ঘটে গেল এই দুর্ঘটনা। এই আবহে সামনে আসছে অটোমেটিক সিগন্যাল খারাপের তত্ত্ব। জানা গিয়েছে, রানিপাত্র থেকে ছত্তরহাট জংশন পর্যন্ত খারাপ ছিল সিগন্যাল। রেলের এক অফিসারকে উদ্ধৃত করে দাবি পিটিআই জানিয়েছে, এদিন সকাল ৮টা ২৭ মিনিটে রাঙাপানি স্টেশন পার করে কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল ৮টা ৪২ নাগাদ একলাইনে এসে এক্সপ্রেসকে ধাক্কা মারে ঘাতক মালগাড়ি। সূত্রের খবর, অটোমেটিক সিগন্যালে বিভ্রাটের জেরে TA912 নামে ম্যানুয়াল মেমো জারি করেছিলেন স্টেশন মাস্টার। যার অর্থ লাল সিগন্যাল থাকলেও চালক ট্রেন নিয়ে এগোতে পারবেন। তবে নিয়ন্ত্রিত গতিতে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে ১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি বেঁধে দেওয়া হয়। সিগন্যাল খারাপ থাকলে প্রতি সিগন্যালে এক মিনিট করে দাঁড়ানোর নিয়ম। 

মালগাড়িকেও  ম্যানুয়াল মেমো?

অটোমেটিক সিগন্যাল খারাপ থাকার পরেও কীভাবে ওই একই লাইনে ঢুকল মালগাড়ি-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? এখানেই প্রশ্ন উঠছে, মালগাড়িকেও কী দেওয়া হয়েছিল ম্যানুয়াল মেমো? নাকি সিগন্যাল উপেক্ষা করেই এগিয়ে গিয়েছিল ঘাতক মালগাড়ি? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kanchanjunga Express Train Accident: দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত্যু রেলকর্মীরও

সেরা শিরোনাম

TMC News: চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
Chorbagan Stampede Incident: চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede Incident: ২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী

ভিডিও

Dilip Ghosh: ইকো পার্কে প্রাতর্ভ্রমণ এসে বিজয়ার মিষ্টিমুখ করালেন দিলীপ ঘোষ। Eco Park
Dilip Ghosh on Madan Mitra | 'এতদিন অধার্মিক রাজনীতি করেছেন বলে এ-দিন দেখতে হচ্ছে'
Suvendu Adhikari | ঝাড়গ্রাম থেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
NCPI - BJP | কলকাতা পুরভোটে NCPI–র সঙ্গে বিজেপির জোট হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়
Madan Mitra News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget