এক্সপ্লোর

Kasba DI Office Chaos: কসবায় চাকরিহারাদের উপর নির্যাতন, প্রতিবাদে পথে কর্মরত শিক্ষকরা

কসবায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পূর্ব বর্ধমানের কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থানে বসলেন সেখানে কর্মরত শিক্ষিকাদের একাংশ।

রানা দাস, পূর্ব বর্ধমান: কসবায় চাকরিহারা (Kasba DI Office Chaos) শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলেন পূর্ব বর্ধমানের কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকারা। অবস্থান বিক্ষোভের পরে একসঙ্গে মিছিলে করেন পূর্ব বর্ধমানের তিনটি স্কুলের শিক্ষিকাদের একাংশ। 

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ: কসবায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পূর্ব বর্ধমানের কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থানে বসলেন সেখানে কর্মরত শিক্ষিকাদের একাংশ। স্কুলের দোরগোড়ায় প্ল্যাকার্ড হাতে বসে সকলে। কারও হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা শিক্ষকদের হাতে ও ভাতে মারার প্রতিবাদ, কারও হাতে লজ্জা, জাতির জনক সমাজের মেরুদণ্ড শিক্ষকদের ওপর লাঠিচার্জ, লাথি মারার তীব্র প্রতিবাদ জানাই লেখা প্ল্যাকার্ড। সাদা পাতার ওপর কালো কালিতে লিখে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সম্মানে কাজে ফেরানোর দাবিও জানানো হয়েছে। কোনও কোনও প্ল্যাকার্ডে শুধুই ছিঃ বা ধিক্কার।

কর্মরত হওয়া সত্বেও চাকরিহারা সহকর্মীদের সঙ্গে হওয়া অমানবিক আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন তাঁরা। মহামায়া মণ্ডল এই স্কুলের শিক্ষিকা প্রথমেই সিদ্ধান্ত নেন এবং স্কুলের গেটে প্রতিবাদে বসেন। পরে যোগ দেন অন্যান্য শিক্ষিকারা। শিক্ষিকা মহামায়া মণ্ডল বলেন, "শিক্ষক-শিক্ষিকা ভাইবোনেরা যারা চাকরি হারিয়ে হাহাকার করছে, যারা পুলিশের লাঠি, লাথি খাচ্ছে, তাঁদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নামাটা কর্তব্য মনে করেছি। আমি শিক্ষিকা, শিক্ষার সঙ্গে যুক্ত, যারা আজকে মার খাচ্ছে, চাকরি হারিয়েছে তাঁরাও শিক্ষার সঙ্গেই যুক্ত। তাঁরা সহকর্মী, আমি তাঁদের পাশে আছি।''

অবস্থান বিক্ষোভের পরে একসঙ্গে মিছিলে করেন কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়, কাটোয়া ডিডিসি গার্লস স্কুল, কাটোয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের একাংশ। কাটোয়া থানার সামনে মিছিল শেষ হয়। কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টিউলিপ দাস বলেন, "শিক্ষিকারা ছাত্রদের প্রতি যথেষ্ট দায়িত্বশীল। ওঁরা ক্লাস নিচ্ছেন, আমাদের স্কুল ঠিকমতো চলছে। বর্তমানে জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে, শিক্ষকদের ওপর লাঠিচার্জ, লাথি, অপমানজনক যা ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমাদের শিক্ষিকারা কাজ সামলেও অবস্থান বিক্ষোভে বসেছেন।''

এদিকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই এসএসসি দফতরের কাছে লাগাতার অবস্থান চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বৃষ্টির মধ্যে রাতভর রাস্তায় শুয়েই কাটিয়েছেন তাঁরা। আজ সকালেও সেখানেই বসে রয়েছেন চাকরিহারারা। যত সময়ে গড়াচ্ছে এসএসসি দফতরের সামনে বাড়ছে চাকরিহারাদের সংখ্যা। গতকাল রাতে তাঁদের সঙ্গে দেখা করতে যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অবিলম্বে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে অবস্থানের পাশপাশি রিলে অনশন চালাচ্ছেন ৩জন শিক্ষক। যদিও অনশনকে ব্যক্তিগতভাবে সমর্থন করেন না বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget