এক্সপ্লোর

Kasba College Molestation : পুলিশের হাতে এল 'গণধর্ষণের' বড় প্রমাণ ? 'মিলল নির্যাতনের ভিডিও', কী আছে তাতে?

পুলিশ সূত্রের খবর, ধৃত ১ জনের মোবাইল থেকে মিলেছে  নির্যাতনের ভিডিও। খবর পুলিশ সূত্রে। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: শুক্রবার থেকেই খাস দক্ষিণ কলকাতার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল সারা রাজ্য। আর জি কর মেডিক্যালে চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার পর আবারও এক তরুণী নিগৃহীত, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে লুণ্ঠিত তাঁর সম্ভ্রম। এই ঘটনায়   কসবা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তৃণমূলকর্মী সহ ৩ জনকে। ধৃত তিন জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। এবার সেই মোবাইল ফোন থেকেই ওই গণধর্ষণের ভিডিও পাওয়া গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে। ধৃত ১ জনের মোবাইল থেকে মিলেছে  নির্যাতনের ভিডিও। খবর পুলিশ সূত্রে। 

অভিযোগকারিণী আগেই জানান,ওইদিন গণধর্ষণের সময় তাঁর ভিডিও তুলে রাখা হয়। হুমকি দেওয়া হয়, মুখ খুললে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। সম্ভবত সেই ভিডিওই পাওয়া গিয়েছে এক অভিযুক্তের মোবাইলে। আর কারও ফোন থেকে কোনও ভিডিও রয়েছে কি না বা ডিলিট করা হয়েছে কি না , তা পরীক্ষা করে দেখা হবে। 

পুলিশ সূত্রে খবর, ল'কলেজে 'গণধর্ষণ' এর অভিযোগের তদন্তে  সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দিন দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CCTV ফুটেজ উদ্ধার করা গিয়েছে। এবার অভিযোগকারিণীর বক্তব্যের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ। 

অভিযোগকারিণী পুলিশের কাছে জানান, সেদিন তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল, বারবার হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন , কিন্তু লাভ হয়নি। সম্মান বাঁচাতে অভিযুক্তদের পা-ও ধরেছিলেন। কিন্তু তাতেও তাঁকে ছাড়া হয়নি। এই অভিযোগপত্রের ভিত্তিতেই এগোচ্ছে তদন্ত। 

শনিবার এই ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়। কসবাকাণ্ডে ল'কলেজে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। ঘটনা ঘটার সময় এই নিরাপত্তারক্ষী দায়িত্বে ছিলেন বলে খবর সূত্রের। কসবাকাণ্ডে এই নিয়ে  মোট গ্রেফতার বেড়ে ৪ । ধৃত ২ পড়ুয়াকে জেরা করে গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী । প্রথমে নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় , পরে গ্রেফতার করা হয়। ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন দুই আইন পড়ুয়া,অভিযোগ ছিল নির্যাতিতার । নিরাপত্তারক্ষীর সাহায্য চেয়েও সেদিন তিনি পাননি বলে জানান নির্যাতিতা।  

                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget