এক্সপ্লোর

Kasba Rape Case: আইনের ছাত্রীকে 'গণধর্ষণ', ঘটনার দিন কারা ছিলেন কলেজে? তৈরি তালিকা

Kasba News: পুলিশ সূত্রে খবর, সাউথ ক্যালকাটা ল’ কলেজ ক্যাম্পাসে যে সমস্ত CC ক্যামেরা আছে, সেগুলোই শুধু নয়, রাস্তায় লাগানো CC ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নিজের কলেজেই ধর্ষণের শিকার আইনের ছাত্রী। আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই সাউথ ক্যালকাটা ল' কলেজের এই ঘটনায় উঠেছে নিন্দার ঝড়া। ওই ঘটনার দিন কলেজে উপস্থিত পড়ুয়াদের তালিকা তৈরি করছে পুলিশ।

খাস কলকাতার বুকে আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও তৃণমূল কর্মী এবং ওই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। ইতিমধ্যেই এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবর পুলিশের নজরে ঘটনার দিন ওই কলেজে কারা কারা উপস্থিত ছিলেন। কসবায় আইন কলেজে ঘটনার দিন কারা কারা উপস্থিত ছিল, সেই সমস্ত পড়ুয়াদের নামের তালিকা তৈরি করছে পুলিশ। এবার ওই পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে কী কী ঘটেছিল, তা জানতে চান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সাউথ ক্যালকাটা ল’ কলেজ ক্যাম্পাসে যে সমস্ত CC ক্যামেরা আছে, সেগুলোই শুধু নয়, রাস্তায় লাগানো CC ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজ থেকে ওই দিনের ঘটনাক্রম যাচাই করতে চাইছেন তদন্তকারীরা। ধৃতদের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য CFSL-এ পাঠানো হয়েছে। কসবাকাণ্ডে অভিযুক্তদের কল ডেটা রেকর্ডও খতিয়ে দেখতে চায় পুুলিশ। 

ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে, কলেজে নিরাপত্তারক্ষীর ঘরে কীভাবে 'গণধর্ষণের' ঘটনা ঘটল? ঘটনা জেনেও কেন কর্তৃপক্ষকে জানাননি নিরাপত্তারক্ষী? কেন তিনি নির্যাতিতাকে সাহায্য করেননি? মনোজিৎ মিশ্রর কলেজে দাপট রয়েছে জেনেই কি চুপ ছিলেন নিরাপত্তারক্ষী? নাকি নিরাপত্তারক্ষীকে হুমকি দিয়েছিলেন মনোজিৎ ও তাঁর দলবল?এদিকে সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। পুলিশের হাতে আসা ওই ফুটেজে দেখা যায়, কলেজের গেট থেকে জোর করে নিয়ে গিয়ে আইনের ছাত্রীকে নিয়ে যাওয়া হয় নিরাপত্তারক্ষীর ঘরে। পুলিশ সূত্রে খবর, তদন্ত যত এগোচ্ছে, ততই CC ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলে যাচ্ছে নির্যাতিতার বয়ান। পুলিশ সূত্রে খবর, কলেজ চত্বরে লাগানো CC ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন অভিযোগকারিণী কলেজের মেন গেট দিয়ে বেরোতে চাইলে তাঁকে আটকায় দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ। অভিযোগকারিণীকে জোর করে নিরাপত্তারক্ষীর ঘরের দিকে নিয়ে যেতেও দেখা যায় ওই ২ জনকে। নির্যাতিতা অভিযোগ করেন, সেদিন ইউনিয়ন রুম থেকে বেরিয়ে তিনি মেন গেটে এসে দেখেন, সেখানে তালা লাগানো। নিরাপত্তারক্ষীর সাহায্য চেয়েও পাননি। এরপর মনোজিৎ মিশ্রর নির্দেশে প্রমিত ও জেব তাঁকে জোর করে নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে যায় বলে অভিযোগ করেন নির্যাতিতা।

সেরা শিরোনাম

West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget