এক্সপ্লোর

Kerosene Price Protest : পেট্রোল-ডিজেলের দোসর কেরোসিন ! এক লাফে বাড়ল দাম, প্রতিবাদে ডিলাররা

দায়ী কেন্দ্রের জনবিরোধী নীতি - এই অভিযোগ তুলে আজ খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিলেন রাজ্য কেরোসিন ডিলার্স অ্যাসোয়িসেশনের সদস্যরা।

কলকাতা : জ্বালানির লাগাতার দামবৃদ্ধি নিয়ে ফুঁসছে দেশ। জ্বালানির ভয়ঙ্কর জ্বালায় জ্বলছে সাধারণ মানুষ। বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ( Petrol, diesel prices ) । এই অবস্থায়, আম জনতার জ্বালা আরও বাড়ল।  চড়ল কেরোসিনের দামও। 

মার্চ-এপ্রিল মাসে লিটারে ২২ টাকা বেড়েছে কেরোসিনের দাম (kerosene price )! গণবণ্টন ব্যবস্থায় ৮০ টাকা লিটার দরে কেরোসিন কিনতে হচ্ছে সাধারণ মানুষকে! এর জন্য দায়ী কেন্দ্রের জনবিরোধী নীতি - এই অভিযোগ তুলে আজ খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিলেন রাজ্য কেরোসিন ডিলার্স অ্যাসোয়িসেশনের সদস্যরা।

ডিলারদের প্রতিবাদ 
ডিলারদের অভিযোগ, কেরোসিনের দাম লাগামছাড়া হয়ে যাওয়ায় গণবন্টন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সমস্যা মেটাতে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের আলোচনার প্রস্তাব দিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে ডেপুটেশন দেন তাঁরা। 

পেট্রোলের দামে সর্বকালীন রেকর্ড। সেঞ্চুরির পথে ডিজেলও। দিনে দিনে আরও ভয়াবহ জায়গায় পৌঁছচ্ছে পেট্রোপণ্যের দাম। এরই মধ্যে জ্বালা বাড়ালো কেরোসিনের দরও। 

অর্থ মন্ত্রকের মেধার দৈন্যের প্রমাণ : সুব্রহ্মণ্যম স্বামী
পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে নিশানা সুব্রহ্মণ্যম স্বামীর। বিজেপি সাংসদ ট্যুইটে লিখেছেন, প্রতিদিন পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি দেশে বিদ্রোহের পরিস্থিতি তৈরি করছে। এই ধরনের কাজ অর্থ মন্ত্রকের মেধার দৈন্যের প্রমাণ। এটা দেশের স্বার্থবিরোধী। জ্বালানির দাম বাড়িয়ে বাজেটের ঘাটতি পূরণ করা চরম অযোগ্যতা। ট্যুইটে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। 

আজ পেট্রোল ডিজেলের দর 
ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির। সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড ছুঁল পেট্রোলের দাম। লিটারপ্রতি ৮৩ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৪ টাকা ২৮ পয়সা। লিটারে ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৯ টাকা ২ পয়সা। এই ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৯ টাকা ৬১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৯ টাকা ২৩ পয়সা।  

রাহুলের খোঁচা 

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধে ট্যুইট করেন রাহুল গাঁধী। ২০১৪-র মে মাসের সঙ্গে তিনি এখনকার দামের তুলনা করেছেন। ২০১৪-র মে-তে নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্ষমতায় আসে বিজেপি। রাহুল  ট্যুইটারে লিখেছেন, ২০১৪-র মে-তে স্কুটার বা বাইকে ফুল ট্যাঙ্ক জ্বালানি ভরতে খরচ হত ৭১৪ টাকা। এখন খরচ হয় ১ হাজার ৩৮ টাকা।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের
Annapurna Yojana Scheme : অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কোন ওয়েবসাইট থেকে করবেন ডাউনলোড ?
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কোন ওয়েবসাইট থেকে করবেন ডাউনলোড ?
Hooghly News : চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা !
চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা !
Weather Update: বিকেল থেকেই দফায় দফায় বৃষ্টি, আরও দুর্যোগ কাল? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
বিকেল থেকেই দফায় দফায় বৃষ্টি, আরও দুর্যোগ কাল? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget