এক্সপ্লোর

Ketugram: কেতুগ্রামে স্ত্রীর কব্জি কাটায় অভিযুক্ত স্বামী গ্রেফতার, সুপারি দিয়ে হামলার চেষ্টা

Ketugram Nurse Attacked: সূত্রের খবর, ‘স্ত্রীর উপর হামলার জন্য বন্ধু সাজিয়ে ২জনকে সুপারি দেওয়া হয়েছিল। কেতুগ্রামে রেণু খাতুনের উপর হামলায় এমনটাই সন্দেহ হয় পুলিশের। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কেতুগ্রামে (Ketugram) স্ত্রীর উপরে হামলাতেও সুপারি! কেতুগ্রামে স্ত্রীর কব্জি কাটায় অভিযুক্ত স্বামী গ্রেফতার।  সকালেই গ্রেফতার শ্বশুর-শাশুড়ি গ্রেফতার হন। এর পরে আজই গ্রেফতার হলেন স্বামী। সূত্রের খবর, ‘স্ত্রীর উপর হামলার জন্য বন্ধু সাজিয়ে ২জনকে সুপারি দেওয়া হয়েছিল। কেতুগ্রামে রেণু খাতুনের উপর হামলায় এমনটাই সন্দেহ হয় পুলিশের।  

প্রেক্ষাপট

সরকারি চাকরি পেয়েছেন। মিলেছে নার্সের কাজ। কিন্তু সেই উচ্ছ্বাস মিলিয়ে গেছিল স্বামীর অতর্কিত হামলায়। চাকরি পাওয়ার 'অপরাধ'-এ স্ত্রীয়ের কব্জি কেটে নেওয়ার ঘটনা শিহরণ তৈরি করেছে রাজ্যেও।  সরকারি চাকরি পাওয়ার 'অপরাধে' ঘুমিয়ে থাকার সময় স্ত্রী ডান হাতের কব্জি কেটে নেয় তাঁর স্বামী। অভিযুক্তের নাম শের মহম্মদ শেখ। তার একটি মুদিখানার দোকান রয়েছে। ঘটনাস্থল কেতুগ্রামের চিনিসপুর। 

শনিবার রাতে কেতুগ্রামের চিনিসপুরের বাড়িতেই ঘুমিয়ে ছিলেন রেণু খাতুন। অভিযোগ সেই সময় বাড়িতে বন্ধুদের নিয়ে ঢোকেন অভিযুক্ত শের মহম্মদ শেখ। গভীর রাতে অঘোরে ঘরে ঘুমোচ্ছিলেন রেণু। সেই সময় আচমকা বালিশ চাপা দিয়ে তাঁকে কাবু করা হয়। অভিযোগ, বালিশ চাপা দিয়ে কাবু করে ধারালো অস্ত্রের সাহায্যে রেণুর ডান হাত কব্জি থেকে কেটে নেন অভিযুক্ত। তারপরে সেই অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত। পরে দুর্গাপুরের এক নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় মহিলাকে। খবর দেওয়া হয় রেণুর বাপেরবাড়িতে। মহিলার বাড়ির লোকের দাবি, তাঁরা হাসপাতালে গিয়ে পৌঁছতেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত।

আরও পড়ুন, ডান হাতের কব্জি হারিয়েও হাল ছাড়তে নারাজ রেণু! বাঁ হাতেই লিখলেন-'I proud myself'

এদিকে, সরকারি চাকরি পাওয়ায়, কব্জি থেকে ডানহাত কেটে দিয়েছে স্বামী! কিন্তু কাজের প্রতি অদম্য ভালবাসা, থামাতে পারেনি, কাটোয়ার রেণু খাতুনকে। বাঁ হাতেই কলম তুলে নিয়েছেন এই নার্স। ছোট থেকেই তিনি তো চেয়েছিলেন একজন নার্স হতে। কিন্তু, একটা ঘটনা ছাড়খার করে দিয়েছে সবকিছু।  অভিযোগ, যাঁকে ভালবেসে বিয়ে করেছিলেন, সেই স্বামীই এই তরুণীর ডান হাতের কব্জির ওপর থেকে কেটে নেয়। কিন্তু রেণু দমবার পাত্রী নন। বাঁ হাতেই তুলে নিয়েছেন কলম। বুঝিয়ে দিয়েছেন, হাত কাটলেও, কাড়া যাবে না তাঁর প্রাণশক্তি। এক হাতেই মানুষের সেবা করার মহত্‍ ব্রতর চাকরিটা করতে চান তিনি। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget