এক্সপ্লোর

Hooghly News: এবার হাসপাতালে ধানের গুদাম, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

Khanakul News: খানাকুল গ্রামীণ হাসপাতালের জেনারেটর রুম দখল করে ধান, আলুর গুদাম বানিয়ে ফেলেছেন খানাকুল থানার সিভিক ভলান্টিয়ার কার্তিক বাগ।

বাপন সাঁতরা, খানাকুল: ডোমজুড়ে হাসপাতালে খাটালের পর এবার খানাকুলে হাসপাতালে (Khanakul Rural Hospital) ধানের গুদামের হদিশ। হাসপাতালের একটি ঘর দখল করে মজুত রয়েছে ধান, আলু। হাসপাতালের ঘর দখল করে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অনুমতি নিয়েই ঘর ব্যবহার বলে দাবি অভিযুক্তর। যদিও তা খারিজ করে দিয়েছে BMOH।

ধানের গুদামের হদিশ: হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালের পর হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল। খানাকুল গ্রামীণ হাসপাতালের জেনারেটর রুম দখল করে ধান, আলুর গুদাম বানিয়ে ফেলেছেন খানাকুল থানার সিভিক ভলান্টিয়ার কার্তিক বাগ। ক্যামেরায় এই ছবি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ট্রলিভ্যান এনে ধান, আলু সরিয়ে নেন ওই সিভিক। তাঁর দাবি, ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমতি নিয়েই হাসপাতালের জেনারেটর রুম গুদামঘর হিসেবে ব্যবহার করছিলেন। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, বিষয়টি জানতেন না। নজরে আনা হলে দ্রুত ঘর খালি করে নির্দেশ দিয়েছেন। তৃণমূল জমানায় হাসপাতালে ধানের গুদাম, মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। স্বাস্থ্য দফতরকে জানাব, অস্বস্তি ঢাকতে সাফাই আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের। 

দিনকয়ের আগে জানা যায়, হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালের একাংশে তৈরি হয়েছে খাটাল। হাসপাতালের পরিত্যক্ত ঘরে ও ঘরের বাইরে বাঁধা রয়েছে গরু। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালের মূল বিল্ডিংয়ের পিছনে, সেমিনার হলের পাশে বেশ কয়েকটি পরিত্যক্ত ঘর রয়েছে। তারই কোনওটি ব্যবহার হচ্ছে গরু রাখার জন্য। খাটাল মালিক শেখ সাহেব বলেন, "রেলের জায়গাতেই আমার গরু থাকে। ওখানে ডুবে গেছে বলে এখানে ঘণ্টা দুয়েকের জন্য বাঁধি। এবার জল নেমে গেলে আর বাঁধব না।''

এখানেই শেষ নয়। হাসপাতালের পাঁচিলে তৈরি করা হয়েছিল একটি টিনের গেট। তবে অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নয়, এই গেটের চাবি থাকে খাটাল মালিকের কাছে।  গ্রামীণ হাসপাতালের মধ্য়ে গরুর খাটাল। কার্যত অসহায়তার সুর ব্লক স্বাস্থ্য় আধিকারিক ঋদ্ধি চক্রবর্তীর গলায়। তিনি বলেছিলেন,  "হাসপাতাল চত্বরের একদম পিছনের দিকে একটা ছোট্ট জায়গা রয়েছে, সেখানে একটা গেটের কাছে একটা গরু নিয়ে খাটাল নিয়ে এরকম যাতায়াত হচ্ছে। যখন গেট তৈরি হয়েছিল আগের BMOH-এর সময় সেইসময় জিনিসটায় অনুমতি দেওয়া হয়েছিল। এখনও দেখিনি যে গরু রয়েছে বা খাবার রয়েছে। আমাদের কাছে তো এরকম কোনও চাবি নেই। যিনি IC স্যর আছেন, ACP স্যর এসেছিলেন ওনারাও দেখে গেছেন এই জায়গাটা। ওনারা বলেছেন এ নিয়ে ওপরমহলকেও জানাবেন। নানা জায়গায় চিঠি করেছি। CMOH স্যরকে, DM ম্যাডামকে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Weather Update: বঙ্গে পারদ পতনের পূর্বাভাস, কবে থেকে শীতের আমেজ রাজ্যে?

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget