এক্সপ্লোর

Kharda: খড়দায় লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার পর বন্ধ হল ঝুঁকির পারাপার?

Kharda Train Accident: গত কয়েক বছর ধরে এখানে একটি ওভার ব্রিজ বা আন্ডারপাস তৈরির আবেদন করছেন বাসিন্দারা। কিন্তু, আজ অবধি তা বাস্তবায়িত হয়নি।

অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য, উত্তর ২৪ পরগনা: রবিবার দুর্ঘটনার পরেও সোমবার দিনভর ঝুঁকির পারাপার চলল খড়দায় লেভেল ক্রসিংয়ে। মানুষ, সাইকেল, গাড়ি সবই পার হল। তবে কি দুর্ঘটনার পরেও সতর্ক হতে নারাজ স্থানীয় বাসিন্দারা? অন্যদিকে দুর্ঘটনার পরে একটি FIR দায়ের করেছে রেল। 

ভয়াবহ দুর্ঘটনা (Kharda Accident)! যা হয়তো আরও মারাত্মক হতে পারত। রবিবার খড়দায় লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া ২টি গাড়িতে দ্রুতগতিতে এসে ধাক্কা মারল ট্রেন। ওই ২ টি গাড়িতে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। রবিবার রাতে খড়দা স্টেশন লাগোয়া ৯ নম্বর লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় বিটি রোডের দিক থেকে রহড়াগামী দু'টি গাড়ি সিগনাল না মেনে, রেললাইনে উঠে পড়ে। এর মধ্য়ে অন্য প্রান্তের গেট বন্ধ হয়ে যায়। ট্রেনের সিগন্যাল সবুজ হয়ে যায়। তারপরই প্রচণ্ড গতিতে আসা ট্রেনটি ধাক্কা মারে গাড়িতে।

কিন্তু, এই মারাত্মক দুর্ঘটনার পরও কি হুঁশ ফিরেছে? সোমবার খড়দায় গিয়ে দেখা গেল--- লেভেল ক্রসিংয়ে আরপিএফ মোতায়েন করা হয়েছে। তারপরেও চলছে ঝুঁকির পারাপার। কখনও গেট বন্ধ হচ্ছে দেখেও, লাইন পারাপার করছেন মানুষজন। কখনও সেই অবস্থায় পার হচ্ছে সাইকেল, গাড়ি। স্থানীয়দের দাবি, এটা এখানকার রোজকার ঘটনা।

গত কয়েক বছর ধরে এখানে একটি ওভার ব্রিজ বা আন্ডারপাস তৈরির আবেদন করছেন বাসিন্দারা। কিন্তু, আজ অবধি তা বাস্তবায়িত হয়নি। রবিবারের দুর্ঘটনার পর, এই বিষয়টি নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের (Eastern Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'আগামী দু একদিনের মধ্যে স্থানীয় প্রশীসনের সঙ্গে আন্ডার পাস তৈরির বিষয়ে আলোচনা করা হবে। গাড়ি চালকদের দোষ ছিল। স্লাইডিং বা আরও উন্নত রেল গেটের বিষয়ে ভাবা হচ্ছে।'

দুর্ঘটনার পরে রেলের তরফে FIR দায়ের করা হয়েছে। দুর্ঘটনার ফলে রেলের একটি গেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে অভিযোগে। রেলের তরফে দাবি, যে দুটি গাড়ি ঢুকে পড়েছিল, তাদের চালকের তাড়াহুড়োর জন্যেই এই দুর্ঘটনা।  সোমবার দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন রেলের আধিকারিকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: শরীরের এখানে তিল রয়েছে? জীবনে যে কোনও বিপদ এড়াতে পারবেন আপনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget