এক্সপ্লোর

HC On Khejuri Incident: খেজুরির ২ BJP কর্মীর মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্টে 'ফারাক', প্রথম রিপোর্টে 'বিদ্যুৎস্পৃষ্ট' লেখা, দ্বিতীয়টায়, 'দেহে আঘাত'!

High Court On Khejuri BJP Leader Death Mystery :ময়নাতদন্তের রিপোর্টে ফারাক,খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট জমা পড়তেই  বিরক্তি প্রকাশ বিচারপতির

সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী, ঋত্বিক প্রধান, কলকাতা : ময়নাতদন্তের ২টো রিপোর্ট। প্রথম রিপোর্টে উল্লেখ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু। দ্বিতীয় রিপোর্টে লেখা, দেহে আঘাতের কথা! ময়নাতদন্তের রিপোর্টে ফারাক, প্রথম রিপোর্টে উল্লেখ, বিদ্যুৎস্পৃষ্ট , দ্বিতীয় রিপোর্টে লেখা, দেহে আঘাতের কথা!ময়নাতদন্তের রিপোর্টে ফারাক,খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট জমা পড়তেই  বিরক্তি প্রকাশ বিচারপতির। 

আরও পড়ুন, আনন্দপুরের নোনাডাঙা খাল থেকে জোড়া মৃতদেহ উদ্ধার ! দুজনের মধ্য়ে প্রেমের সম্পর্ক ছিল, কীভাবে মৃত্যু হল যুগলের?

খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে জমা পড়ল ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট। রিপোর্ট দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ময়নাতদন্তের প্রথম রিপোর্টে উল্লেখ ছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু হয়েছে ২ বিজেপি কর্মীর। কিন্তু দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে দেহে আঘাতের কথা। ময়নাতদন্তের ২টো রিপোর্ট। প্রথম রিপোর্টে উল্লেখ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু। দ্বিতীয় রিপোর্টে লেখা, দেহে আঘাতের কথা!খেজুরির ২ বিজেপি কর্মী সুজিত দাস এবং সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে জমা পড়ল ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট। আর তাতেই বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, এই মামলা নিয়ে আমি খুব বিরক্ত। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে।

এখন দ্বিতীয় রিপোর্টে দেখা যাচ্ছে, দেহে আঘাতের চিহ্ন আছে! জেলার মেডিক্যাল কলেজের রিপোর্টের সঙ্গে SSKM-এর রিপোর্টের পার্থক্য আছে। এরকম কেন হবে? ১২ জুলাই, খেজুরির ভাঙনমারিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় বছর তেইশের সুজিত দাস ও পঞ্চাশোর্ধ্ব সুধীরচন্দ্র পাইকের। প্রাথমিক তদন্তের পর পুলিশ দাবি করে, অনুষ্ঠান চলাকালীন অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু'জনের। যদিও, মৃতের পরিবার খুনের অভিযোগ তোলে। নিহত সুধীরচন্দ্র পাইকের ছেলে নন্দনকুমার পাইক বলেন, আমার তো মনে হচ্ছে এটা মার্ডার। এই খানে দাগ, এই খানে দাগ, এই খানে দাগ, সেগুলো দেখুক। 

 মঙ্গলবার সেই ঘটনার দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও বলেন, জেলার ফরেন্সিক আধিকারিকরা কি অভিজ্ঞ নন? নাকি তাদের স্থানীয় ব্যক্তিদের ওপর নির্ভর করতে হচ্ছে? তদন্তকারীদের উদ্দেশে বিচারপতি বলেন, তদন্তকারী সংস্থায় পরিবর্তন করতে হবে। উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিযুক্ত করতে হবে। আগে আপনারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ধরে নিয়ে তদন্ত করছিলেন। এখন তো খুনের ধারায় মামলা হবে। পুরো তদন্তের গতিপথ পরিবর্তন হয়ে গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক এবং তদন্তকারী আধিকারিকদের ভূমিকা এখন প্রশ্নের মুখে। প্রয়োজনে পদক্ষেপ নিতে হবে। 
 
এর আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই মামলার দ্বিতীয় ময়নাতদন্তের আর্জি খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যায় মৃত বিজেপি কর্মীর পরিবার। যার প্রেক্ষিতে এসএসকেএম-এর ৩ জন চিকিৎসককে নিয়ে বোর্ডও গঠন করে দেওয়া হয়।এদিন রাজ্য সরকারের আইনজীবীকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আপনারা চাইলে তৃতীয়বার ময়নাতদন্তের আর্জি জানাতে পারেন।আমার সে আর্জি মঞ্জুর করতে আপত্তি নেই।'বুধবার এই মামলার পরবর্তী শুনানি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget