এক্সপ্লোর

Kolkata News: আনন্দপুরের নোনাডাঙা খাল থেকে জোড়া মৃতদেহ উদ্ধার ! দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কীভাবে মৃত্যু হল যুগলের?

Anandapur Double Death Mystery: আনন্দপুরের নোনাডাঙা খাল থেকে জোড়া মৃতদেহ উদ্ধার ! ঘটনার ৪৫ মিনিট আগে তীব্র বচসা- হাতাহাতি, ঠিক কী হয়েছিল মৃত্যুর আগে ?

আবির দত্ত, সৌমিত্র রায় ও ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : নিখোঁজ তরুণীর খোঁজের সন্ধানে এসে আনন্দপুরের নোনাডাঙা খাল থেকে উদ্ধার হল জোড়া মৃতদেহ। প্রথমে রোহিত আগরওয়াল নামে এক যুবকের দেহ, তারপর রণিতা বৈদ্য নামে ওই নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, রোহিত আগরওয়ালের কাছে স্কুটার চালানো শিখছিলেন রণিতা বৈদ্য। সোমবার রাতের সিসিটিভি ক্য়ামেরার ফুটেজে নোনাডাঙা খালের কাছে শেষবার একসঙ্গে দেখা গেছিল তাদের। যদিও, এর পরবর্তীতে ঠিক কী হয়েছিল, তা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা।

আরও পড়ুন, রাতে বাড়ি থেকে বেরোতেই দ্বাদশ শ্রেণির ছাত্রের বুকে গুলি ! মর্মান্তিক ঘটনা মালদায়

হন্তদন্ত হয়ে খালের দিকে এগিয়ে যাচ্ছেন এক তরুণী। পিছন পিছন এক তরুণ।আর তারপরই ঝুপ্ করে একটা শব্দ!স্কুটার শিখতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ, তরুণ-তরুণীর সন্ধানে মাঝ রাত থেকে সকাল, চলল ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি, ডুবুরি থেকে স্নিফার ডগ, এমনকী, বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশি অভিযানও চলল নিখোঁজ তরুণীর সন্ধানে। অবশেষে কলকাতার আনন্দপুরের নোনাডাঙা খাল থেকে উদ্ধার হল জোড়া মৃতদেহ। প্রথমে বেলা ১২ টা নাগাদ উদ্ধার করা হয় তরুণের দেহ। পুলিশ সূত্রে খবর,তাঁর নাম রোহিত আগরওয়াল ওরফে বুল্লু (১৯)। বাড়ি আনন্দপুর থানার পঞ্চান্নগ্রামে। তরুণের দেহ উদ্ধারের ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধার হয় নিখোঁজ তরুণীর দেহও। মৃতার নাম রণিতা বৈদ্য(২৩)। তাঁর বাড়িও ওই একই এলাকায়।পুলিশ সূত্রে খবর, দুজনের মধ্য়ে প্রেমের সম্পর্ক ছিল!রোহিতের কাছে স্কুটার চালানো শিখছিলেন রণিতা।
 
পুলিশ সূত্রে খবর, সোমবার, স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ হয়ে যান রণিতা। খোঁজ মিলছিল না রোহিতেরও। এরপর সোমবার মধ্যরাতেই ডুবুরি নামানো হয় নোনাডাঙা খালে। পুলিশ সূত্রে খবর,রাত ৯টা নাগাদ, একটি সিসিটিভি ফুটেজে খালের পাশের রাস্তায় শেষবার একসঙ্গে দেখা যায় রোহিত-রণিতাকে ঘটনার ৪৫ মিনিট আগে দু'জনের মধ্যে তীব্র বচসা হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। এরপর, আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হন্তদন্ত হয়ে নোনা়ডাঙা খালের দিকে চলে যাচ্ছেন রণিতা। স্কুটার রেখে, পিছন পিছন রোহিতও চলে যান সেখানে। এরপরই ঝুপ্ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পান স্থানীয় এক বাসিন্দা। কিন্তু, ঘটনাস্থলে কোনও সিসি ক্যামেরা না থাকায় রহস্য় তৈরি হয়!
 
আনন্দপুরের কারখানা নিরাপত্তা রক্ষী বলেন, 'এমনি কী বাঁচাও বাঁচাও করে কিছু চিৎকারের আওয়াজ শোনা গেল। একজন মেয়ে, সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। ওটাকে যখন সবাই মিলে জড়ো হল তখন কিছু দেখা যায়নি।'এরপর মঙ্গলবার প্রথমে রোহিতের দেহ, তারপর রণিতার দেহ খাল থেকে উদ্ধার হয়!বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি বলেন, দুজনের বাইরে থেকে কোনও ইনজুরি পাওয়া যায়নি।
কীভাবে মৃত্যু হল যুগলের?আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget