এক্সপ্লোর

Khejuri Murder : খেজুরির ২ BJP কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে তদন্তভার CID-কে দেওয়া হবে, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি

HC On Khejuri Murder Case : খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে কী বললেন বিচারপতি ?

কলকাতা: 'খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তভার CID-কে দেওয়া হবে। এখনও CBI-কে দেওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি', তাই CBI-কে তদন্তভার দেব না, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন, পিকআপ ভ্যান উল্টে মৃত ৩, আহত ২২, ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডুয়ার্সের নাগরাকাটায়

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন,'সিবিআই এখন গ্যালারি শো, মামলা এখন CBI-কে দিলে গ্যালারি শো হয়ে যাবে। DIG পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে  সিট গঠন করবেন এডিজি CID', হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন সিটে, প্রাথমিক পর্যবেক্ষনে জানালেন বিচারপতি। আগামীকাল সকালে চূড়ান্ত নির্দেশ দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

১২ জুলাই, খেজুরিতে অস্বাভাবিক মৃত্য়ু হয় দুই বিজেপি কর্মী, ২২ বছরের সুজিত দাস এবং ৬৫ বছরের সুধীর পাইকের। আদালতে জমা পড়ে ২ বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট। যেখানে দেখা যায়। বিজেপি কর্মী সুজিত দাসের প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ফারাক রয়েছে। প্রথম রিপোর্টে উল্লেখ ছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু। দ্বিতীয় রিপোর্টে লেখা, দেহে আঘাতের কথা। খেজুরির ভাঙনমারিতে অনুষ্ঠান দেখতে গিয়ে অস্বাভাবিক মৃত্য়ু হয় বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীরচন্দ্র পাইকের। পুলিশ দাবি করে, অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের।

কাঁথি SDPO দিবাকর দাস বলেছিলেন, অনুষ্ঠানের সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা ওপর থেকে বয়স্ক লোকের ঘাড়ের ওপর পড়ে। ওঁর সঙ্গে যে যুবক ছেলেটি ছিলেন, ওঁর সংস্পর্শে এসে উনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। যদিও, এই দাবি মানতে নারাজ নিহত বিজেপি কর্মীর পরিবার। মৃত বিজেপি কর্মী সুধীর পাইকের ভাইপো গৌর পাইক বলেন, অন্য কোথাও মেরে নিয়ে এসে স্টেজের ধারে রেখেছে। জেনারেটর বন্ধ করেছে স্টেজের ওপর তুলেছে, তোলার পর বলছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেছে। সাজানো করে।  কোমরে দাগ আছে, আর এই গলার কাছে দাগ আছে।'

জেনারেটর সাপ্লায়ার  রঞ্জন পাত্র বলেছিলেন, 'আমার জেনারেটর থেকে চলছিল। একটা বাঁশের খুঁটিতে লাইনটা আমার থাকে। ওখান থেকে ওনারা যারা অপারেট করে, লাইট কিংবা মাইক ওদেরকে লাইনটা দেওয়া হয়। আমার জেনারেটর ১০ কিলোওয়াট ছিল। ২২০ তে চালানো হয়, যখন অনুষ্ঠান চলে তখন ইঞ্জিন বাড়িয়ে ভোল্টেজটা ৩০-৪০ করে দেওয়া হয়।' 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget