এক্সপ্লোর

Kirti Azad: কীর্তির মুখে কুকথা! দিলীপ ঘোষের সঙ্গে মহিষাসুরের তুলনা করলেন তৃণমূল নেতা

Kirti Azad on Dilip Ghosh: দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে কীর্তি আজাদ বলেন, 'দিলীপ ঘোষের মতো খারাপ মুখের ভাষার মানুষ দেখা যায় না। উনি নিজের মাকেও সম্মান করতে জানেন না।'

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লোকসভা ভোট (Lok Sabha Election) যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে কুকথার ঝড়। শাসক হোক কিংবা বিরোধী শিবির, কথার মারপ্যাঁচে কম যান না কেউই। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র প্রচারে নেমেই বাগযুদ্ধে জড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dili Ghosh)। মমতা বন্দ্যোপাধ্যায়কে  (Mamata banerjee) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি নেতাকে শোকজ করেছে নির্বাচন কমিশন (Election Commission), এমনকি বিজেপিও। 

এদিন প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষের সেই প্রসঙ্গ টেনে কীর্তি আজাদ বলেন, 'দিলীপ ঘোষের মতো খারাপ মুখের ভাষার মানুষ দেখা যায় না। উনি নিজের মাকেও সম্মান করতে জানেন না। আর এরকম মানুষ মহিষাসুরের মতো হন। যার সমাজে কোনও স্থান হয় না।' 

তিনি আরও বলেন, 'দিলীপ ঘোষকে শোকজ করেছে ওঁর দলই। এটা ভারতীয় জনতা পার্টির গ্যারান্টির শোকজ। ২০২২ এ সবাইকে মাথার ছাদ দেবে বলেছিল। ২০৪৭ এ সেই প্রতিশ্রুতি পৌঁছেছে। এরা মিথ্যে গ্যারান্টি দিয়ে চলেছে। ভাইয়ের সঙ্গে ভাইকে লড়াইয়ে দিতে চাইছে। মহিলাদেরও সম্মান করেন না। মমতাদিদির নামেও যা খুশি তাই বলছে। জয় শ্রী রাম বলেন আরএসএস-এর লোকেরা। জয় সীতা রাম তো বলে না। কেন? দিলীপ ঘোষের উচিত লজ্জায় জলে ঢুবে মরে যাওয়া। মানসিক বিকারগ্রস্থ উনি। বিজেপির উচিত ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া। প্রয়োজনে আমি ওঁকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেব।' 


এদিন প্রচারে বেরিয়ে এলাকাবাসীদের সঙ্গে দেখা করেন, কথা বলেন প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, 'সকলের মধ্যে আলাদাই ভালবাসা আছে, কর্মীরাও প্রচার ঘিরে উজ্জীবিত। সত্যিই সকলকে দেখে খুব ভাল লাগছে। যেভাবে সকলে আশীর্বাদ দিচ্ছেন। আমি নিশ্চিত সকলের এই ভালবাসায়, আশীর্বাদেই আমরা জয়লাভ করব।"                                                                                           

আরও পড়ুন, শোকজের পরও বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' সম্বোধন!

প্রসঙ্গত, আসন্ন লোকসভা ভোটে নিজের চেনা কেন্দ্রের বদলে নতুন মাঠে নেমেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। প্রতিপক্ষ প্রাক্তন ক্রিকেটার বলে, অচেনা পিচেও শুরু থেকে চালিয়ে খেলতে শুরু করেছেন দিলীপ ঘোষ। যদিও প্রথমেই লুজ বলে ক্যাচ দিয়েছেন বিজেপি নেতা, এমনই কটাক্ষ রাজনৈতিক মহলেরই।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget