এক্সপ্লোর

Dilip Ghosh: শোকজের পরও বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' সম্বোধন!

Lok Sabha Election: এদিকে, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর জারি হয়েছে নির্বাচনী বিধি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায়, দলের পর দিলীপ ঘোষকে শোকজ করেছিল নির্বাচন কমিশন।

কলকাতা: শোকজের পরেও ফের বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূলকে (TMC) আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলে সম্বোধন করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি (BJP) প্রার্থী। একটি চিঠি দিতে তৃণমূলের ১০ জন গেছেন। কী এমন হয়ে গেছে, যে সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? তোমরাও তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে কী না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না, কান মুলে দিতে বলি না। রাস্তায় রাজনীতি করতে পারছ না বলেই নির্বাচন কমিশনে যেতে হচ্ছে। তৃণমূলকে নিশানা করে মন্তব্য দিলীপ ঘোষের। 

এদিকে, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর জারি হয়েছে নির্বাচনী বিধি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায়, দলের পর দিলীপ ঘোষকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। তবে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় ঘরে বাইরে সমালোচনার মুখে দুঃখপ্রকাশ করলেও ফের সুর চড়ালেন দিলীপ ঘোষ।  

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রচারের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ।
ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল এবং আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে মঙ্গলবারই দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ঘটনায় শোকজ করা হয়েছে দিলীপ ঘোষকে। ২৯ তারিখ বিকেল ৫টার মধ্যে তাঁর জবাব চাওয়া হয়েছে। 

এদিকে, নির্বাচন কমিশনের পর রাতেই দলের পক্ষ থেকে শোকজ করা হয় দিলীপ ঘোষকে। 

অন্যদিকে, দলের শোকজের পর দুঃখপ্রকাশ করেও সুর চড়ালেন দিলীপ ঘোষ। কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে যখন অপমান করা হয়, তৃণমূল চুপ থাকে কেন? আমার ভাষা নিয়ে অনেকের আপত্তি আছে, অসংসদীয় হলে আমি দুঃখিত। যে ভণিতা করে, অন্যায় করে, আমি তার প্রতিবাদ করি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেই। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে বিভ্রান্ত করেন, আমি তার প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রীর পরিবারের এক নেতা বিরোধী দলনেতার বাবাকে কুকথা বলেছেন। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই? তাঁর বাবার সম্মান নেই? শুধু মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে? কথায় কথায় মহিলা কার্ড খেলার প্রতিবাদ করেছিলাম। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ নিয়ে বিজেপির শোকজ প্রসঙ্গে মন্তব্য বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের।

তবে, দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজের দাবি জানিয়েছে তৃণমূল।                                                                      

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget