এক্সপ্লোর

Kolkata Municipal Election 2021: 'পুরভোটে টাকার বিনিময়ে প্রার্থী কিনেছে বিজেপি', ভোট দিয়ে ফের বিস্ফোরক রূপা

KMC Election 2021: এদিন বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় বলেন, 'আমাদের সভাপতি নতুন এসেছে, তিনি অনেককিছুই চেনেন না। দিলীপবাবুর পুরো টিম রয়েছে। তারা যদি এখনও বদমাইশি না থামান, তাহলে তো মুশকিল।'

কলকাতা: রবিবার সকালে ভোট দিয়েই বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। 'টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে বলে ফের দাবি করলেন বিজেপির (BJP) রাজ্যসভার সাংসদ। পুরভোটে (Municipality Vote) টাকা দিয়ে প্রার্থী কিনেছে বিজেপি আর তা ১০০ শতাংশ বিশ্বাস করেন রূপা। পাশাপাশি এও স্পষ্ট করেন 'আমি রাজ্য বিজেপির কেউ নই'। পুরভোটের (Kolkata Municipality Vote) বৈঠকের প্রসঙ্গ টেনে, এদিন নিশানা করলেন দিলীপ ঘোষকেও (Dilip Ghosh)। 

এ দিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম উল্লেখ করে বিজেপি (BJP) রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) বলেন, 'আমাদের সভাপতি নতুন এসেছে, তিনি অনেককিছুই চিনে বুঝে। দিলীপবাবুর (Dilip Ghosh) পুরো টিমটা রয়েছে। তারা যদি এখনও বদমাইশি না থামান, তাহলে তো মুশকিল।'

গত ৩০ নভেম্বর, কলকাতার পুরভোট নিয়ে ভার্চুয়াল বৈঠকের মাঝেই, ক্ষোভ উগড়ে দিয়ে ছেড়ে চলে গেছিলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। তারপর থেকেই তাঁকে ঘিরে নানা বিতর্ক, নানা জল্পনা তৈরি হয়। কিন্তু নিজের অবস্থানেই অনড় রূপা (Roopa Ganguly)। 

আপনি তো রাজ্য বিজেপির (BJP) নির্বাচন কমিটির একজন মেম্বার পুরভোটে? এবিপি আনন্দের এই প্রশ্নের উত্তরে কার্যত ক্ষোভ উগড়ে রূপা বলেন, 'না, বেকার কোনও কমিটির মেম্বার হওয়ার কারণ নেই। কমিটিতে একটা কথা বলার জন্য, সিঙারা খাওয়ার জন্য আগ্রহী নই। ওরকমভাবে ডেকে একটা বৈঠকে বসিয়ে রেখে, সিদ্ধান্ত চারটে লোক নেবে।

কলকাতা পুরভোটে (Kolkata Municipality Election) ৮৬ নম্বর ওয়ার্ডে রাজর্ষি লাহিড়িকে প্রার্থী করেছে বিজেপি (BJP)। যেখানে গত ৫ বছর বিজেপির হয়ে কাউন্সিলর ছিলেন, প্রয়াত তিস্তা বিশ্বাস (Teesta Biswas)।

কিন্তু ৮৬ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রয়াত প্রাক্তন কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী সৌরভকে প্রার্থী না করায়, আগেই দলের বিরুদ্ধেই সরব হন রূপা। দলের বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পরপরই, ফেসবুকে নিজের পোস্টের কমেন্ট সেকশনের এক জায়গায়, বিজেপির ৮৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজর্ষি লাহিড়ি সম্পর্কে তিনি লিখেছিলেন, বন্ধুর পিছনে ছুরি মারা পাবলিক রাজর্ষি লাহিড়ি। রাজর্ষি কোনওদিন কারোর হতে পারে না। শিকদার আর এ রায়, টাকা নিয়ে সিটটা (৮৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীপদ) বিক্রি করেছে। সব প্রমাণ আমি দিয়ে ছাড়ব। এদিন ৯৪ নম্বর ওয়ার্ডে, নিজের ভোট দিয়ে ফের টাকার বিনিময়ে প্রার্থী করার অভিযোগে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। 

বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, দল সবই জানে না। তাঁকে ফের প্রশ্ন করা হয় তথাগত ও রূপার অভিযোগের সারবত্তা কার্যত এক পার্টিকে জানাননি কেন? এ নিয়ে রূপার উত্তর, আমার কাজ আমি করে যাই। 

৮৬ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে সমর্থন করেন না রূপা। এ প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, 
ওখানে বিজেপির প্রার্থীর পক্ষে নই আমি। আজও। তিস্তা মনে করত আমাকে এই রংটা মানায়, আজ ওর দেওয়া একটা শাড়ি পরে এসেছি আজকে। তিস্তাকে আমি ভালবাসি। আমরা রাজনীতি করতে এসেছি, মানুষকে ছেড়ে নয়। মানুষের জন্য রাজনীতিক করতে এসেছি। যে এতদিন ধরে খেটেছে, আমি তাঁর সঙ্গেই থাকব।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget