এক্সপ্লোর

KMC Election Red Volunteers : পুরভোটে বামেদের ভরসা ৪৩ রেড ভলান্টিয়ার্স প্রার্থী, কী ভাবছে তরুণ-দল?

Kolkata Municipal Election 2021 : বাম প্রার্থী তালিকায় নাম রয়েছে ৪৩ জন রেড ভলান্টিয়ার্সের। বামেদের কৌশলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: সকাল হোক বা রাত! করোনার (coronavirus) দ্বিতীয় ঢেউয়ে যখন ছারখার দেশ, পর পর মানুষের মৃত্যু হচ্ছে! অক্সিজেনের জন্য চারদিকে হাহাকার! তখন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নেতা-কর্মীরা! কখনও সিলিন্ডার কাঁধে! কখনও PPE পরে! পোশাকি নাম রেড ভলান্টিয়ার্স ! 

এবার তাঁদেরই কলকাতা পুরভোটের ময়দানে নামাল সিপিএম (CPM)। বামেদের প্রার্থী (Left Candidates) তালিকায় রেড ভলান্টিয়ার (KMC Election Red Volunteers) রয়েছেন ৪৩ জন। এঁদের অধিকাংশেরই বয়স ২০ থেকে ২৭ এর মধ্যে। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের CPM প্রার্থী উপনিতা পাণ্ডে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তুলনামূলক সাহিত্যের স্নাতকোত্তরের ছাত্রী। এই SFI নেত্রীকে, প্রার্থী করেছে সিপিএম।

কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী উপনিতা পাণ্ডে বললেন, রেড ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। সেই সময় মানুষের কাছে পৌঁছেছি...কাজ করেছি।

৪৮ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অন্বেষা দাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী! SFI’র কলকাতা জেলা কমিটির সদস্য অন্বেষার উপরই ভরসা করছে সিপিএম। তিনি বললেন, 'সেই সময় অক্সিজেন থেকে খাবার পৌঁছে দেওয়া, আমরা সবাই মিলে এই কাজ করেছি। বিভিন্ন ভাবে যোগাযোগ রক্ষা করেছি। ফলে, মানুষ আমাদের দেখলে সেই কথা বলছে।'

আরও পড়ুন :

প্রাসাদ পেলেও এই দু’কাঠা চেতলার বাড়িতেই থাকব, ভোটের ময়দানে নেমে বললেন কলকাতার বিদায়ী মেয়র

৯৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অন্বেষা ভৌমিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। স্নাতকোত্তরের ফার্স্টক্লাস পাওয়া অন্বেষাকেও প্রার্থী করেছে সিপিএম। ১১০ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী তনুশ্রী মণ্ডল। করোনার সময় তিনিও রেড ভলান্টিয়ার্স হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

ভোটের ময়দানে রেড ভলান্টিয়ার্সরা পুরভোটে স্ট্র্যাটেজি বামেদের।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক,  ইমনকল্যাণ  লাহিড়ির মতে, এটা তো সামাজিক স্বীকৃতি, এদের কাজকে গোটা পৃথিবী স্বীকৃতি দিয়েছে। বামেদের কাছে, এছাড়া কোও বিকল্পও ছিল না। কী বলছেন বিরোধীরা ? তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ৩৪ বছরে যা হয়েছে, এসব দিয়ে কিছু হবে না।

বিধানসভা নির্বাচনের সময় ও একঝাঁক তরুণ ছাত্র-যুব নেতৃত্বকে প্রার্থী করেছিল বামপন্থীরা। কলকাতা পুরভোটে কি বাজিমাত করতে পারবেন রেড ভলান্টিয়ার্সরা? উত্তর মিলবে পুরভোটের ফল বেরনোর পর। 

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget