এক্সপ্লোর

KMC Pension: ‘বকেয়া’ পেনশনে বিক্ষোভ কলকাতা পুরসভায়

Kolkata Municipal Corporation: মেয়রের আশ্বাসের পরেও পেনশন বিতর্ক পিছু ছাড়ছে না কলকাতা পুরসভার। বুধবার মূলত কলকাতা পুরসভার ভিতরে বিক্ষোভ দেখান, জয়েন্ট ফোরাম ফর এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা।

অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বকেয়া পেনশন (Pension) ও রাজ্য সরকারি কর্মীদের ধাঁচে স্বাস্থ্য বিমা (Health Insurance) চালুর দাবিতে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) বিক্ষোভ দেখালেন জয়েন্ট ফোরাম ফর এমপ্লয়িজ ইউনিয়নের (Joint Forum for Employees Union) সদস্যরা। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যদিও কলকাতা পুরসভায় পেনশন বকেয়া থাকার কথা মানতে রাজি নন মেয়র।

মেয়রের আশ্বাসের পরেও পেনশন বিতর্ক পিছু ছাড়ছে না কলকাতা পুরসভার। বুধবার মূলত দুটি দাবিতে কলকাতা পুরসভার ভিতরে মিছিল করে বিক্ষোভ দেখালেন, জয়েন্ট ফোরাম ফর এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা। একটি হল, অবিলম্বে বকেয়া পেনশন মেটানোর দাবি।  দ্বিতীয়টি হল, রাজ্য সরকারি কর্মীদের মতো কলকাতা পুরসভার কর্মীদের জন্যও স্বাস্থ্যবিমা চালু করতে হবে। কর্মী সংগঠনের বক্তব্য, এদিন মেয়রের কাছে ডেপুটেশন দেওয়ার পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও, তিনি পুরসভায় না থাকায় তা জমা দেওয়া যায়নি। বকেয়া পেনশনের দাবিতে আন্দোলনের সুর চড়া করেছেন তাঁরা।

কলকাতা পুরসভা ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলেন, “সেপ্টেম্বর থেকে পেনশন বন্ধ থাকলেও, অনেকেই আছেন যাঁরা এপ্রিল থেকে পেনশন পাচ্ছেন না। মেয়রের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি থাকবেন না, সেই তথ্যটুকু জানাননি। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে যে ব্যবস্থা করলে কথা শুনবেন সেই ব্যবস্থা করা হবে।‘’যদিও কলকাতা পুরসভায় পেনশন বকেয়া থাকার অভিযোগ মানতে চাননি মেয়র। ফিরহাদ হাকিমের কথায়, “কোনও কিছু পেন্ডিং নেই। আমরা এই ব্যাপারে সহমর্মী। বয়স্ক সহকর্মীদের আমরা সব সময় দেখি। খেয়াল রাখি না তা নয়।‘’

টাকার অভাবে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও পেনশন সংক্রান্ত অন্যান্য টাকা দেওয়া যাচ্ছে না। গত ২৭ জানুয়ারি কলকাতা পুরসভার পেনশন বিভাগের বাইরে লাগানো এই নোটিস ঘিরে শোরগোল পড়ে যায়। কলকাতা পুরসভা পেনশন দিতে অপারগ। বিরোধীদের এই অভিযোগের মুখে দাঁড়িয়ে পেনশন বন্ধ সংক্রান্ত নোটিসকে ভুয়ো বলে দাবি করেন মেয়র। পাল্টা চক্রান্তের অভিযোগে সরব হন তিনি। কিন্তু, তারপরও বিতর্ক থামছে না।

আরও পড়ুন: Cyber Crime Alert: অনলাইন লেনদেন করছেন ! এই ৫ বিষয় না জানলে ফাঁকা হবে অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget