এক্সপ্লোর

Bangaldesh Hilsa: পুজোর আগে রাজ্যে আসছে ২ হাজার ৮২ মেট্রিক টন পদ্মার ইলিশ

ভোজন রসিকদের আশা, এবার শুধু চোখ নয়, মনের খিদেও মিটবে...

সুনীত হালদার, হাওড়া:  পুজোর আগে পদ্মার ইলিশ আসতে চলেছে বাংলায়। প্রায় ২১০০ টন ইলিশ আসবে হাওড়ার পাইকারি মাছ বাজারে। ভোজন রসিকদের আশা, এবার শুধু চোখ নয়, মনের খিদেও মিটবে।

নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েই চলেছে। আর বৃষ্টি মানেই তো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এর মধ্যেই ইলিশপ্রেমীদের জন্য সুখবর। ওপার বাংলা থেকে টন টন ইলিশ ঢুকবে এপারে। 

গতবছর পুজোর আগে উপহার হিসেবে বঙ্গে এসে পৌঁছয় ৫ হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ। এবারও আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ প্রশাসন। পুজোর আগেই এপারে আসছে প্রায় ২ হাজার মেট্রিক টন ইলিশ।

হাওড়া পাইকারি মাছ বাজারে, সব মিলিয়ে আসছে ২ হাজার ৮২ মেট্রিক টন পদ্মার ইলিশ। পাইকারি বাজারে ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম পড়বে, ৮০০ থেকে এক হাজার টাকা। ১ কেজির বেশি ইলিশের দাম পড়বে, ১২০০ থেকে ১৪০০ টাকা।

হাওড়া হোলসেল ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সম্পাদক  সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, গত বছরে দু হাজার মেট্রিক টন ইলিশ আসে। এবার মাছ আসতে এক সপ্তাহ দেরি হয়েছে। স্থানীয় ইলিশের উৎপাদন এবছরে কম তাই বাংলাদেশি ইলিশ কিছুটা হলেও ঘাটতি মেটাবে।

২০১২ সালে ভারতে ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনা সরকার। তবে, গত তিন বছর ধরে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। ওপার বাংলার মাছ ব্যবসায়ী কাজি আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ সরকারের থেকে অনুমতি পেয়েছি, পুজোর আগে কলকাতার ইলিশ পাঠাতে পেরে খুশি, কাল থেকে পেট্রাপোল মাছ আসতে শুরু করেছে, এবার বাংলাদেশেও মাছ উৎপাদন কম।

কাকদ্বীপ থেকে দিঘা বা কোলাঘাট। এবছর প্রায় কোথাও ইলিশের দেখে মেলেনি। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো খোকা ইলিশেই কাজ চালাতে হয়েছে খাদ্যরসিকদের। 

এমনকী, রান্না পুজোতেও ইলিশের বাজার মন্দা ছিল। দিঘা, শঙ্করপুর, ডায়মন্ড হারবার থেকে ইলিশের জোগান নিতান্তই কম ছিল। 

প্রতিবছর রান্না পুজোর আগে জমে ওঠে হাওড়ার পাইকারি মাছ বাজার। এবছরের ছবি ছিল অন্যরকম। জোগান কম থাকায় ইলিশের দামও চড়া। তাই সাধ থাকলেও সাধ্যে কুলোয়নি অনেকের। 

সমুদ্রবিজ্ঞানীরা বলছেন, অনিয়ন্ত্রিতভাবে ইলিশ ধরা, দূষণবৃদ্ধি-সহ একাধিক কারণে দেখা নেই ইলিশের। বিশেষজ্ঞদের মতে, দূষণবৃদ্ধি, ইচ্ছেমতো ছোট ইলিশ ধরা, জলের গভীরতা কমার পাশাপাশি, আবহাওয়ার পরিবর্তনও এর জন্য দায়ী।

তবে এবার পুজোর উপহার হিসেবে, বাংলাকে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন: দিঘা, ডায়মন্ডহারবারে নেই জোগান, বন্ধ বাংলাদেশ থেকে আমদানিও, মন খারাপ ইলিশ-প্রিয় বাঙালির

আরও পড়ুন: ইলিশ বাঁচাতে ১২০ দিন মাছ ধরা বন্ধের ভাবনা রাজ্যের, জানালেন মৎস্যমন্ত্রী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Marker Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথাবার্তা, নিউ মার্কেটের হোটেলে আগুন লাগার ঘটনায় দোষীদের ক়ড়া শাস্তির আশ্বাস
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget