এক্সপ্লোর

DA Rally Update : সরকারি কর্মচারীদের বিধানসভা অভিযানের ঘটনায় ১১ মহিলা-সহ গ্রেফতার ৪৭, একাধিক ধারায় মামলা

Demand of DA : সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, মারধর, কটূক্তি, হুমকি-সহ মোট ৯টি ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : DA-র দাবিতে সরকারি কর্মচারীদের বিধানসভা (Assembly) অভিযান ঘিরে ধুন্ধুমারের ঘটনায় গ্রেফতার (Arrest) ৪৭ জন। ১১ জন মহিলা সহ ৪৭ জন আন্দোলনকারীকে গ্রেফতার (47 Arrested including 11 Women) করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে পেশ করা হবে। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, মারধর, কটূক্তি, হুমকি-সহ মোট ৯টি ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বকেয়া DA’র দাবিতে আন্দোলন-

উপলক্ষ্য, বকেয়া DA’র দাবিতে আন্দোলন । এ যেন সরকার ‘বনাম’ সরকারি কর্মচারী ! ধুন্ধুমার রাজপথে। বকেয়া DA’ চেয়ে পথে নেমে রাজ্য সরকারি কর্মচারীদের কেউ মুখে পুলিশের ঘুষি খেলেন ! কেউ পেটে পুলিশের ঘুষি খেলেন !

বকেয়া ডিএ-র দাবিতে বুধবার লেনিন মূর্তির পাদদেশ থেকে বিধানসভা পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের ৩০টি সংগঠন। সেইমতো এদিন ডোরিনা ক্রসিং হয়ে রানি রাসমনি রোডে আন্দোলনকারীদের মিছিল পৌঁছতেই আটকায় পুলিশ। আন্দোলনকারীদের রুখতে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। আন্দোলনকারীরা দুটি ব্যরিকেড ভেঙে এগিয়ে যান। তখনই ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। 

টেনে হিঁচড়ে, কাউকে চ্যাংদোলা করে ঠেলে ধাক্কিয়ে একের পর এক আন্দোলনকারীদের গাড়িতে তোলে পুলিশ। আন্দোলনকারী এক সরকারি কর্মী বলেন, মার খেতে হচ্ছে সরকারি কর্মচারীদের। আমরা কী করেছি ? আমরা মেরেছি না কাউকে কিছু করেছি ? এটা আমাদের দাবি। আমাদের দাবি উনি না শুনে, বিধানসভার ভিতরে লুকিয়ে আছেন। আর আমাদেরকে রাস্তায় দৌঁড় করাচ্ছেন।

অপর এক আন্দোলনকারী সরকারি কর্মচারী বলেন, কথাবার্তা হতেই পারে। আমাদের দাবি, তাঁদের কি দাবি নয় এটা ? পুলিশের কি এটা দাবি নয় ? প্রত্যেকটা কর্মচারীর দাবি এটা।

এই পরিস্থিতিতে হঠাত্‍ই আন্দোলনকারীদের একটা অংশ পৌঁছে যায় বিধানসভার মূল গেটের সামনে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে ধুন্ধুমার পরিস্থিতি। লালবাজার সূত্রে দাবি, ঘটনায় হেয়ারস্ট্রিট থানার অতিরিক্ত ওসি, কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার, এক মহিলা ASI-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদিন মোট ৪৭ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন ; 'কেন্দ্রের হারে কবে মিলবে ডিএ'? রাজ্য সরকারি কর্মচারীদের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget