এক্সপ্লোর

Kolkata Accident: রাতের শহরে মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, আহত ২

দুটি অ্যাপ ক্যাব ও একটি ট্যাক্সি একে অপরকে ধাক্কা মারে। ট্যাক্সিচালক মত্ত অবস্থায় ছিলেন ও তিনটি গাড়িরই গতি বেশি ছিল বলে পুলিশ সূত্রে খবর। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: রাতে মা উড়ালপুলে (Maa Flyover) ফের দুর্ঘটনা। পরপর তিনটি গাড়ির একে অপরকে ধাক্কা। আহত দুই গাড়িচালক। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দুটি অ্যাপ ক্যাব ও একটি ট্যাক্সি একে অপরকে ধাক্কা মারে। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। ট্যাক্সিচালক মত্ত অবস্থায় ছিলেন ও তিনটি গাড়িরই গতি বেশি ছিল বলে পুলিশ সূত্রে খবর। 

গতকাল রাত সাড়ে ১১টার পর হঠাৎই তিনটি গাড়ি পরপর ধাক্কা মারে। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। তিনটি গাড়িকেই নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়। গাড়িগুলির গতিবেগ যথেষ্ট বেশি ছিল বলেই পুলিশ সূত্রে খবর। দুটি গাড়ি পিছনের দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনাস্থলে দেখা যায়, গাড়ির বিভিন্ন অংশ, লাইটের টুকরো, কাঁচের টুকরো পড়ে রয়েছে ফ্লাইওভারের উপর। আহতদের নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ। উল্লেখ্য, রাতে শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং করে পুলিশ। এমনকি গাড়ির বেপরোয়া গতি কমাতে একাধিকবার প্রচারও করা হয়েছে। কিন্তু তাতেও যে পরিস্থিতির পরিবর্তন হয়নি, তা রবিবার রাতের ঘটানআরও একবার প্রমাণ করে দিল। 

 

মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় বাইক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল গভীর রাতে কুলি-সাঁইথিয়া রাজ্য সড়কে মোড্ডার কাছে একটি কালভার্টে ধাক্কা মেরে বাইক-সহ নয়ানজুলিতে পড়ে যান চার আরোহী। পুলিশের দাবি, সকলেই মত্ত অবস্থায় ছিলেন। কুলি থেকে বেলগ্রামের দিকে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

এর আগে গত সপ্তাহে মায়াপুরে ছাড়ি গঙ্গার জলে ডুবে মৃত্যু হল এক যুবক ও এক যুবতীর। বুধবার রাতে মায়াপুরের গঙ্গানগরে ঘটে। মৃত ওই দুজন হলেন ২১ বছর বয়সী মলয় সাহা ওরফে বিশ্বরূপ ও ৩৫ বছর বয়সী লীলা অবতার দাস। জানা যায়, মৃত ওই যুবক মায়াপুর হাসপাতাল পাড়ায় মামার বাড়িতে থাকত। তার আসল বাড়ি শক্তিনগরের বৈকুণ্ঠ সড়কে। অন্যদিকে ওই যুবতী চায়নার বাসিন্দা। 

আরও পড়ুন: Anish Khan Update: আনিস মৃত্যু তদন্তে সুবিচারের দাবিতে হাওড়া ময়দান পর্যন্ত আইএসএফের মোমবাতি মিছিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget