এক্সপ্লোর

Anish Khan Update: আনিস মৃত্যু তদন্তে সুবিচারের দাবিতে হাওড়া ময়দান পর্যন্ত আইএসএফের মোমবাতি মিছিল

Anish Khan Update: সিটের তদন্ত আশানুরূপ না হওয়ায় সিবিআই তদন্তের দাবি করা হয়। আইএসএফ নেতা ইমরান খান বলেন, যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে।

সুনীত হালদার, হাওড়া: আমতার ছাত্রনেতা আনিস খান (anish khan) মৃত্যুর সুবিচারের দাবিতে টিকিয়াপাড়া মাছ বাজার থেকে হাওড়া (howrah) ময়দান পর্যন্ত মোমবাতি  মিছিল করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (isf)। আজ সন্ধ্যায় আই এস এফ কর্মীরা বুকে পোস্টার এবং হাতে মোমবাতি নিয়ে মিছিল করেন। তাঁদের দাবি অবিলম্বে আনিস হত্যাকাণ্ডের মুল ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করতে হবে। এর পাশাপাশি সিটের তদন্ত আশানুরূপ না হওয়ায় সিবিআই তদন্তের দাবি করা হয়। আইএসএফ নেতা ইমরান খান বলেন, যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে।

এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিস খানের পরিবার। রাজ্যপালের সঙ্গে দেখা করবেন নিহত ছাত্রনেতার বাবা। আনিস হত্যাকাণ্ডে সঠিক তদন্তের দাবিতে, দিল্লির যন্তরমন্তরে কংগ্রেস ধরনায় বসবে বলে জানিয়েছেন অধীর চৌধুরী। আনিসের বাবাকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন তাঁরা।

নিহত আনিসের বাবা সালেম খানের কথায়, রাজ্যপালের কাছে যাব, কিন্তু দিদির কাছে যাব না। দিদির দরকার পড়লে আসবেন। এখনও সিবিআই তদন্ত চাই। প্রতিবাদী ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে এখনও CBI তদন্তের দাবিতেই অনড় তাঁর বাবা। 

এবার রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন তিনি। শনিবার আমতায় আনিসের বাড়িতে যান ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকি। তাঁর সামনেই আনিসের বাবা অভিযোগ করেন, রাজ্য সরকারের তৈরি স্পেশাল ইনভেস্টিগেশন টিম এখনও তাঁদের বিশেষ কোনও তথ্য জানায়নি। ছেলের মৃত্যুর তিন সপ্তাহ পরও মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায়, ক্ষোভ প্রকাশ করেছেন আনিসের বাবা।

সালেম খান আরও জানিয়েছেন, সিটের তথ্য এখনও পাইনি। আইনজীবীর মাধ্যমে কিছু জেনেছি। আমি বারবার বলেছি আশা ভরসা নেই। কারণ তোমাদের পুলিশ আমার ছেলেকে মেরেছে, খুন করেছে। আর তোমাদেরই সিট তৈরি করেছে। একটা আসামী ধরলে না। যাকে ধরলে, তাকে আমি চিনি না।

আরো পড়ুন: রাতের শহরে মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, আহত ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shamik Bhattacharya: 'প্রত্যেক মহিলার অ্য়াকাউন্টে মাসে ৩ হাজার টাকা', কবে থেকে ঢুকবে? বড় ঘোষণা মোদির মঞ্চে
'প্রত্যেক মহিলার অ্য়াকাউন্টে মাসে ৩ হাজার টাকা', কবে থেকে ঢুকবে? বড় ঘোষণা মোদির মঞ্চে
Trinamool: মানুষের ভরসা কি আছে? জানতে নির্বাচনের আগে মিসড কলেই ভরসা তৃণমূলের!
মানুষের ভরসা কি আছে? জানতে নির্বাচনের আগে মিসড কলেই ভরসা তৃণমূলের!
Narendra Modi Cooch Behar Rally: ‘ঘোষণাপত্রকে ইস্তেহার বলছে তৃণমূল’, কোচবিহারে মোদি, বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ তুললেন
‘ঘোষণাপত্রকে ইস্তেহার বলছে তৃণমূল’, কোচবিহারে মোদি, বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ তুললেন
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে!’, এবার মগরাহাটে ভোটারদের হুমকি শাসকনেতার
‘তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে!’, এবার মগরাহাটে ভোটারদের হুমকি শাসকনেতার

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Embed widget