এক্সপ্লোর

Bantala Fire : প্রায় ১৪ ঘণ্টা পর বানতলায় চামড়ার ব্যাগের কারখানায় আগুন নিয়ন্ত্রণে

Fire Control : সকাল ৭টা পর্যন্ত চলে কুলিংয়ের কাজ। কারখানার দোতলা, তিনতলা ও চারতলার বেশিরভাগ অংশ ভস্মীভূত হয়ে গেছে

কলকাতা : প্রায় ১৪ ঘণ্টা পর বানতলা লেদার কমপ্লেক্সে (Bantala Leather Complex) চামড়ার ব্যাগের কারখানায় আগুন নিয়ন্ত্রণে (Fire is Under Control) আনা গেল। সকাল ৭টা পর্যন্ত চলে কুলিংয়ের কাজ। কারখানার দোতলা, তিনতলা ও চারতলার বেশিরভাগ অংশ ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানায় মজুত থাকা সামগ্রী।

দীপাবলির দুপুরে অগ্নিকাণ্ড-

দীপাবলির দিন দুপুর ২টো নাগাদ বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়। 

দমকল সূত্রে খবর, ছাদে আটকে পড়েছিলেন ১১ জন। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়। চর্মনগরীর জোন ৫-এ কারখানা ও গুদাম মিলিয়ে বিরাট এলাকায় আগুন লাগে। পাঁচ তলা ভবনের বিস্তীর্ণ অংশে আগুনের লেলিহান শিখা দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। 

স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনও ভাবে বাজি থেকে এই অগ্নিকাণ্ড শুরু হয়ে থাকতে পারে। তবে এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের ফলে তীব্র উত্তাপ ছড়ায় এলাকায়। সঙ্গে কালো ঘন ধোঁয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা করে দমকল। 

জানা যায়, লেদার কমপ্লেক্সের ওই কারখানা ও গুদামের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। ওই ফ্লোরে প্যাকেজিংয়ের কাজ হত। চামড়ার ব্যাগ তৈরি হত সেখানে। দাহ্য রাসায়নিক কিছু রাখা ছিল ওই ফ্লোরে। ফলে, আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। দোতলা থেকে পাঁচ তলা পর্যন্ত ছিল চামড়ার ব্যাগ তৈরির ইউনিট। সম্ভবত সে কারণেই হুড়মুড়িয়ে ছড়াতে থাকে আগুন। দমকল সূত্রে খবর, প্রত্যেকটি ফ্লোর প্রায় কয়েক হাজার বর্গকিলোমিটারের। দমকলকর্মীরা জানলা ভেঙে ঢোকার চেষ্টা করেন। দমকলের ১৬টি ইঞ্জিন নিরলস পরিশ্রম করে যায়। স্বয়ং দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu) ঘটনাস্থলে আসেন। তবে প্রধানত দুটি কারণে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অসুবিধা হয়। এক, দমকা বাতাসের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি ঘটনাস্থলে অতি দাহ্য পদার্থও ছিল।

প্রসঙ্গত, দিনদুয়েক আগে কলকাতারই চেতলা এলাকার একটি আবাসনে আগুন লেগেছিল। ধনশ্রী এনক্লেভের চার তলার ফ্ল্যাটে ওই আগুনের ঘটনায় উদ্বেগ ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তবে আশঙ্কা ছিল আশপাশের ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন ; ৮ ঘণ্টা পেরিয়েও আগুন নেভেনি বানতলা চর্মনগরীতে

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget