এক্সপ্লোর

Bus Problem: কমছে সংখ্যা, বন্ধ হচ্ছে রুট; সরকারি বাস নিয়ে শঙ্কায় যাত্রীরা

Kolkata News: দিন দিন বাড়ছে যাত্রী সংখ্য়া। অথচ, কমছে সরকারি বাস। উধাও হয়ে যাচ্ছে আস্ত রুটই। তা-ও আবার একটা-দু'টো রুট নয়।

কলকাতা: পরিবহন ক্ষেত্রে তীব্র সঙ্কট। গত সাত-আট বছরে কলকাতা ও শহরতলিতে বন্ধ হয়ে গেছে একশোর বেশি সরকারি বাসের রুট(Bus Problem)। রাস্তায় হু হু করে কমেছে বাসের সংখ্য়া। এই সমস্য়া শেষ অবধি কোথায় গিয়ে ঠেকবে, সেই আশঙ্কায় ভুগছে সাধারণ মানুষ। 

বন্ধ বাসের রুট: দিন দিন বাড়ছে যাত্রী সংখ্য়া। অথচ, কমছে সরকারি বাস। উধাও হয়ে যাচ্ছে আস্ত রুটই। তা-ও আবার একটা-দু'টো রুট নয়। পরিবহন দফতরের তথ্যই বলছে, গত ৭-৮ বছরে শহর ও শহরতলিতে ১০০টির বেশি সরকারি বাস রুট বন্ধ হয়ে গিয়েছে। বছরখানেক আগে প্রতিদিন গড়ে ২ হাজার ৫০০টি সরকারি বাস চলত। এখন সেই সংখ্য়াটা কমে দাঁড়িয়েছে গড়ে ৭০০-তে।

বেশ কিছু সরকারি বিদ্যুৎ চালিত বাস ইতিমধ্য়ে রাস্তায় নামানো হয়েছে। তবে যাত্রীদের দাবি, তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। পরিবহণ মন্ত্রী দাবি করেছেন, শীঘ্রই বিএস-৬ বাস নামবে কলকাতার রাস্তায়। তবে এর মধ্য়ে আবার, নিয়ম অনুযায়ী, ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ প্রায় দেড় হাজার বেসরকারি বাস বাতিলের খাতায় নাম লেখাবে শীঘ্রই। ফলে এই সঙ্কট এবং যাত্রীদের ভোগান্তি, শেষ অবধি কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

এদিকে একের পর এক বাস দুর্ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি কমিশন প্রথা তোলার প্রস্তাব দিয়েছিল রাজ্য় সরকার। কিনতু, এই প্রস্তাব কার্যকর করা কার্যত অসম্ভব বলেই মত বাস সংগঠনগুলির। সোমবার তারা নিজেদের মধ্য়ে বৈঠকে বসে। সংগঠনগুলির বক্তব্য়, কমিশন প্রথার কোনও বিকল্প ব্য়বস্থার কথা এখনও জানানো হয়নি। মঙ্গলবার পরিবহণমন্ত্রীর সঙ্গে বাস সংগঠনগুলির বৈঠক রয়েছে। সেখানে এবিষয়ে স্পষ্ট দিশা মিলতে পারে বলে মনে করছেন অনেকে। পরিবহণ দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনার বাস রুটগুলিতে বাস-মিনিবাসে কমিশন প্রথা চালু রয়েছে।  সারা দিনে যা টিকিট বিক্রি হয় তার ১২ শতাংশ কমিশন হিসেবে পান চালক। ৬ শতাংশ করে পান কন্ডাক্টর এবং হেল্পার। অর্থাৎ, যত টিকিট বিক্রি তত কমিশন। বেশি কমিশনের জন্য প্রয়োজন বেশি যাত্রী তোলা। আর বেশি যাত্রী তোলার জন্যই শুরু হয় বাসে বাসে রেষারেষি, ঘটে দুর্ঘটনা, মৃত্যু। এভাবেই বেপরোয়া বাসের রেষারেষিকে বারবার প্রশ্নের মুখে পড়ে মানুষের নিরাপত্তা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kolkata News: সিনিয়র চিকিৎসকদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, স্বাস্থ্যভবন চত্বরে জারি ১৬৩ ধারা

সেরা শিরোনাম

Minakhan News: মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
Swasthsathi Scam : 'বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক' , 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget