এক্সপ্লোর

Kolkata Airport Bomb Threat : বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ! ৩ দিনের মাথায় ফের মেল কলকাতা বিমানবন্দরে

Kolkata Airport Bomb Threat: শুক্রবারের পর ফের সোমবার। মাঝে মাত্র তিন দিন। আর তারই মধ্যে আরও একবার বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে।  


ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কলকাতা বিমানবন্দরে রাখা আছে নাকি বোমা ! হুমকি মেইল পেলেন কলকাতার বিমানবন্দরের ম্যানেজার। তাই ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য। মেইলটি খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই মেইলটি পাঠানো হয়েছে। এর আগে ২৬ এপ্রিল আরও একটি হুমকি মেল পেয়েছিল কলকাতা বিমান বন্দর। তারপর আবার হুমকি মেইল পেল বিমান বন্দর কর্তৃপক্ষ। এদিন ই-মেইলে লেখা ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা লুকোনো রয়েছে। হুমকি দেওয়া হয়, যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে কলকাতা বিমানবন্দরে।

বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেইলটি খতিয়ে দেখা হচ্ছে , কোথা থেকে এই মেইলটি এল, তা দেখা হচ্ছে। বারবার এমন মেইল পাওয়ায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে বৈঠক করা হচ্ছে। সূত্রের  খবর কলকাতা সহ একাধিক বিমানবন্দরে এইরকম মেইল আসছে। অন্যদিকে এই বিষয়ে একজন যাত্রীকেও চিহ্নিত করা হচ্ছে।  

গত শুক্রবারের পর ফের সোমবার। মাঝে মাত্র তিন দিন। আর তারই মধ্যে আরও একবার বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে।  আগের দিনের মতো সোমবারও বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। দিকে দিকে  তল্লাশি শুরু হয়েছে বিমানবন্দরের ভিতরে।  সূত্রের খবর , সোমবার মেইল পাওয়ার পর থেকেই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। যাত্রীদের প্রবেশের সময়ে আরও কড়া ভাবে  তল্লাশি করা হয়। আনা হয় স্নিফার ডগও।  জোর কদমে  তল্লাশি চালাচ্ছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা।  মেল কোথা থেকে পাঠানো হচ্ছে, কারা রয়েছে এর নেপথ্যে, সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।  

এর আগে, ২০২৩ সালের জুন মাসে, কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। কাতারগামী বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করেছিলেন এক যাত্রী। ওই যাত্রীর চেঁচামেচিতে ছড়ায় আতঙ্ক।  ভয়ে কাঁপতে শুরু করেন সহযাত্রীরা। বিমানবন্দর সূত্রে খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের, পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানায়। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে সিআইএসএফ (CISF)।

আরও পড়ুন :             

মায়ের কোল ফসকে সান-শেডে ৮ মাসের শিশু ! চরম পরিণতি থেকে কী ভাবে বাঁচল একরত্তি? দেখুন ভিডিও

 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget