এক্সপ্লোর

Adenovirus Update: হঠাৎ ভেন্টিলেটর বিকল! চিকিৎসকদের তৎপরতায় বিপদ এড়ালো শিশু

Kolkata: নতুন ভেন্টিলেটর আনা অবধি একটি বিশেষ পদ্ধতিতে শিশুকে স্থিতিশীল রাখেন চিকিৎসকরা।

কলকাতা: অ্যাডিনো (Adenovirus) উদ্বেগের মধ্যেই বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) ভেন্টিলেটর বিকল হয়ে যাওয়ার অভিযোগ উঠল। শ্বাসকষ্ট নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি রয়েছে বিরাটির বাসিন্দা ৬ মাসের এক শিশু। মঙ্গলবার থেকে ভেন্টিলেটরে ছিল সে। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে সেই ভেন্টিলেটরটি বিকল হয়ে যায়। কর্তৃপক্ষের দাবি, বিরামহীন ব্যবহারের ফলে ভেন্টিলেটরে বিভ্রাটের ঝুঁকি ক্রমশ বাড়ছে।

ভেন্টিলেটর বিকল হয়ে যাওয়ায় ভোগান্তি-

গতকাল সকালের ঘটনা। সন্ধেবেলায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। বিরাটি থেকে চিকিৎসার জন্য আনা হয় ৬ মাসের ওই শিশুকে। তিন দিন আগে ভেন্টিলেটরি সাপোর্টে দেওয়া হয় তাকে। শ্বাসকষ্ট ও সর্দি নিয়ে সে চিকিৎসাধীন। পরিবারের বক্তব্য, গতকাল সকালে তারা আচমকা জানতে পারে যে, ভেন্টিলেটরটি বিকল হয়ে গেছে। হাসপাতালের তরফ থেকে তাদের ডেকে বিষয়টি জানানো হয়। পরিবারের দাবি, এরপর নতুন ভেন্টিলেটর আনা অবধি একটি বিশেষ পদ্ধতিতে শিশুকে স্থিতিশীল রাখেন চিকিৎসকরা। বিকল্প ভেন্টিলেটর আসার পর তাতে দেওয়া হয় শিশুকে।

হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পালের দাবি, ৪০টি ভেন্টিলেটর ভেন্টিলেটরি সাপোর্টে আছে। প্রত্যেক শিশুই এখানে সঙ্কটজনক অবস্থায় রয়েছে । একজন শিশু সুস্থ হলে আরও একজন শিশুকে ভেন্টিলেটর সাপোর্টে দিতে হচ্ছে। ফলে, গত দুই সপ্তাহ ধরে কোনওভাবে ভেন্টিলেটরকে বিশ্রাম দেওয়া যাচ্ছে না। সেই কারণে যান্ত্রিক বিভ্রাটের ঝুঁকি ক্রমশ বাড়ছে।

এদিকে অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্য়ু হল। রবিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয় শাসনের বাসিন্দা ১১ মাসের শিশুকে। বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় তার। ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো সংক্রমণের উল্লেখ রয়েছে।

এদিন সন্ধেয় শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি আরও ২ শিশুকে মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন জয়নগরের বাসিন্দা, বয়স (৭ মাস)। অন্যজন নারায়ণপুরের বাসিন্দা(৩)। এই দুই শিশুর পরিবারের অভিযোগ, দুপুরে মৃত্যুর কথা জানানো হলেও রাত সাড়ে আটটা অবধি দেহ দেওয়া হয়নি। এই নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ হস্তক্ষেপে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। অ্যাডিনো ও শ্বাসকষ্টজনিত কারণে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৫৫ জন শিশুর মৃত্যুর খবর মিলেছে।

আরও পড়ুন ; বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্য়ু 

 

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget