এক্সপ্লোর

Adenoviruses: বিসি রায় হাসপাতালে মৃত্যু আরও এক শিশুর, দুই মাসে শিশুমৃত্যু বেড়ে ১৩৭

Child Deaths: শনিবার ভোররাতে বিসি রায় হাসপাতালে বনগাঁর হেলেঞ্চার বাসিন্দা সাত মাসের শিশুর মৃত্যু হয়।

কলকাতা: অ্যাডিনোভাইরাসকে (Adenoviruses) ঘিরে আতঙ্কের মধ্যেই ফের বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) আরও এক শিশুর মৃত্যু হল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে গত দুই মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৭ জন শিশুর। একের পর এক শিশুর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্যে। শহর কলকাতার হাসপাতালগুলিতে কার্যতই ভিড় উপচে পড়ছে। তার জন্য জেলা থেকে রেফার করা রোগীর দিকে আঙুল উঠছে (Kolkata News)। এ নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি চেয়ে বিধানসভায় হয়েছে বিক্ষোভও।

বনগাঁ হাসপাতাল থেকে তাকে বিসি রায় হাসপাতালে রেফার করা হয়েছিল শিশুটিকে

শনিবার ভোররাতে বিসি রায় হাসপাতালে বনগাঁর হেলেঞ্চার বাসিন্দা সাত মাসের শিশুর মৃত্যু হয়। গত ন'দিন ধরে বিসি রায় হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। বনগাঁ হাসপাতাল থেকে তাকে বিসি রায় হাসপাতালে রেফার করা হয়েছিল তাকে। পরিবারের দাবি, জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। শিশুটির মৃত্যুর শংসাপত্রে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে। 

আরও পড়ুন: Santanu Banerjee: ধাপে ধাপে কুন্তলের থেকে ৮০ লক্ষ নেন শান্তনু! আজ আদালতে পেশ করবে ইডি

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বনগাঁ হাসপাতালে ওই শিশুটির চিকিৎসা চলছিল। ন'দিন আগে সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। তার পর আইসিইউ-তে রাখা হয়েছিল। এ দিন ভোরে মৃত্যু হয় তাঁর। এই নিয়ে বিসি রায় হাসপাতালে জানুয়ারি থেকে ৫৫ শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। যদিও সরকারি ভাবে সংখ্যা অনেক কম। রাজ্য স্বাস্থ্য় দফতর জাবিয়েছে, জানুয়ারি মাস থেকে রাজ্যে ১৯ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

রাজ্যে লাগাতার শিশুমৃত্যু ঘটেই চলেছে। শুক্রবার সন্ধে পর্যন্ত বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয় চার শিশুর। এই পরিস্থিতিতে, উদ্বেগ বাড়িয়েছে ICMR-এর রিপোর্ট। নাইসেড সূত্রে খবর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের সমীক্ষায় দেখা গেছে অ্য়াডিনো ভাইরাসে আক্রান্তের নিরিখে প্রথমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। 

অ্যাডিনো আক্রান্তের নিরিখে বাংলা শীর্ষে

জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের সমীক্ষায় দেখা গেছে অ্য়াডিনো ভাইরাসে আক্রান্তের নিরিখে প্রথমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে পজিটিভিটি রেট ৩৮ শতাংশ। দ্বিতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু, যেখানে পজিটিভিটি রেট ১৯ শতাংশ। তৃতীয়স্থানে থাকা কেরলে অ্যাডিনো ভাইরাসের পজিটিভিটি রেট ১২ শতাংশ। এই বিষয়ে স্বাস্থ্য দফতর নাইসেডের কাছ থেকে রিপোর্ট চাইবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য়সচিব নারায়ণস্বরূপ নিগম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget